কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
মদের দোকান খুলতে মানতে হবে নির্দেশিকা‌
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১, ০৬:১০:১৩ পিএম
  • / ৪৫৮ বার খবরটি পড়া হয়েছে

রাজ্যে করোনার সংক্রমণ ঠেকাতে জারি হওয়া বিধিনিষেধের ক্ষেত্রে কিছুটা হলেও শিথিলতা আনলো রাজ্য সরকার। গতকাল সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে খুচরা ব্যবসার ক্ষেত্রে ১২টা থেকে ৩টে পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। সেই দোকানের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে গত বেশ কিছুদিন ধরে বন্ধ থাকা মদের দোকান।

কিন্তু মদের দোকান খোলার ক্ষেত্রেও রয়েছে বিশেষ নির্দেশিকা। করোনার প্রথম ঢেউ যখন আছড়ে পড়েছিল তখন সম্পূর্ণ লকডাউনের পর ধীরে ধীরে যখন স্বাভাবিক হচ্ছিল জনজীবন তখন মদের দোকান খোলার পর সেখানে দীর্ঘ লাইন দেখা যায়। সেই লাইনে ছিল না শারীরিক দূরত্ববিধি মানার বালাই। কিন্তু গতকালের নির্দেশিকার পর মদের দোকানে লাইন দেওয়ার ক্ষেত্রে মানতে হবে কোভিড প্রটোকল। আর সেই নির্দেশিকা অনুযায়ী মদের দোকানের মালিককে সেই প্রটোকল ঠিকঠাকভাবে রয়েছে কিনা তা সুনিশ্চিত করতে হবে।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর কিছুটা হলেও খুশি সুরাপ্রেমীরা। রাজ্যে যখন করোনার বিধি-নিষেধ জারি করা হয়েছিল সেই দিনই মদের দোকানে দীর্ঘ লাইন দেখা যায়। গত বছরের কথা মাথায় রেখে প্রায় সকলেই বাড়িতে মদের যোগান অটুট রাখতে ব্যস্ত হয়ে পড়েন। এবার প্রায় ১৫ দিন পর রাজ্যে আবার খুলল মদের দোকান। কিন্তু সে ক্ষেত্রে যদি কোন ভাবেই কোভিড প্রটোকল না মানা হয় তা’হলে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team