কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ভ্যাকসিন অন হুইলস
দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় Published By: 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১, ০৬:২৮:১৪ পিএম
  • / ৫৭৮ বার খবরটি পড়া হয়েছে

শহর কলকাতায় করোনা প্রতিরোধে বেশকিছু নতুন উদ্যোগ নিল কলকাতা পুরসভা। আগামী বৃহস্পতিবার থেকে কলকাতা পুরসভা এবং রাজ্য সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে শুরু হতে চলেছে, ভ্যাকসিন অন হুইলস। শহর কলকাতার বড় বড় বাজার ও ট্রাক টার্মিনাল গুলির কাছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস ভ্রাম্যমাণ অবস্থায় ভ্যাকসিনেশনের কাজ চালাবে। এই বাসের ভেতর ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের বসার ব্যবস্থার পাশাপাশি নির্দিষ্ট সিটে যে সব মানুষ এখনও ভ্যাকসিন নেননি তাঁদেরকে ভ্যাকসিন দেওয়ার কাজ চালানো হবে। শহরের উত্তর থেকে দক্ষিণে ভ্রাম্যমাণ অবস্থায় ছুটে বেড়াবে ভ্রাম্যমাণ বাস ভ্যাক্সিনেশন করানোর লক্ষ্যে বলে জানালেন রাজ্যের পরিবহন, আবাসন মন্ত্রী তথা কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। এর পাশাপাশি করোনা সংক্রামিত মৃতদেহগুলি দাহ করার লক্ষ্যে কলকাতার তারাতলার কাছে ভাটচালাতে একটি আধুনিক শ্মশান চালু করার প্রক্রিয়া শুরু করতে চলেছে কলকাতা পুরসভা। পাশাপাশি ধাপাতে একটি জমি নির্দিষ্ট করা হয়েছে করোনা সংক্রামিত মৃতদেহ কবর দেওয়ার জন্য।
উল্লেখ্য, শহর কলকাতায় করোনা সংক্রামিত হওয়ার শঙ্কা এখন নিম্নমুখী। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমনের হার ৭০০ থেকে ১ হাজারের মধ্যে নেমে এসেছে, এটা একটা সাফল্য। পাশাপাশি,করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্যাক্সিনেশন সহ সব রকম প্রতিরোধক ব্যবস্থা থাকলেও, এখনই আত্মতুষ্টির কোন জায়গা নেই বলে জানান ফিরহাদ। তিনি বলেন, ধীরে ধীরে চলতে থাকা করোনার বিধিনিষেধ অনেকাংশে শিথিল করা হচ্ছে মানুষের স্বার্থে। ফলে যে সব মানুষ প্রয়োজনে বা অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হচ্ছেন তাঁদের প্রত্যেককে আগামী দিনগুলিতে সব রকম করোনা বিধি মানার আবেদন জানালেন কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। তাঁর মতে যতক্ষণ না পর্যন্ত এ দেশ থেকে সম্পূর্ণরূপে করোনা সংক্রমণ দূর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মুখে মাস্ক পরা, ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করার মতো বিষয়গুলি চালিয়ে যেতে হবে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team