কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ভেনেজুয়েলাকে তিন গোলে হারিয়ে কোপায় দুরন্ত শুরু ব্রাজিলের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১, ১২:০২:৫৬ পিএম
  • / ৪০৩ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

ব্রাজিল–৩    ভেনেজুয়েলা–০

(মারকুইনোস, নেমার, গ্যাব্রিয়েল)

করোনা আবহের মধ্যেই কোপা আমেরিকা শুরু হয়ে গেল ব্রাজিলে। প্রথম ম্যাচে রাজধানী ব্রাসিলিয়ার মানে গ্যারিঞ্চা স্টেডিয়ামে গত বারের বিজয়ী ব্রাজিল দুর্দান্ত শুরু করল ভেনেজুয়েলাকে তিন গোলে হারিয়ে দিয়ে। ব্রাজিলের এই জয় তাদের সাম্প্রতিক ফর্মের সঙ্গে সঙ্গতিসূচক। ২০২২ সালের কাতার বিশ্ব কাপের কোয়ালিফাইং রাউন্ডে তারাই এক মাত্র দল যারা টানা ছয়টা ম্যাচ জিতে দশ দলের মধ্যে শীর্ষে আছে। তবে রবিবারের ব্রাজিলের প্রতিপক্ষ ভেনেজুয়েলা ম্যাচের আগেই হেরে বসেছিল। তাদের শিবিরের ১২জন করোনায় আক্রান্ত। এদের মধ্যে পাঁচজন ফুটবলার এবং পাঁচজন সাপোর্ট স্টাফ। টিম গড়তে হিমসিম ভেনেজুয়েলা শেষ মুহূর্তে আবার দেশ থেকে প্লেয়ার নিয়ে এসে কোনও রকমে টিম গড়েছিল।

এবারের কোপা আমেরিকা হচ্ছে দশ দলের। তাদের দুটি গ্রূপে ভাগ করা হয়েছে। গ্রূপ এ-তে আছে আর্জেন্তিনা, উরুগুয়ে, পারাগুয়ে, বলিভিয়া এবং চিলি। বি গ্রূপে আছে ব্রাজিল, ইকোয়েডর, ভেনেজুয়েলা, কলম্বিয়া এবং পেরু। নিজেদের দেশে খেলা হলেও ব্রাজিল গ্যালারিতে পাচ্ছে না তাদের সমর্থকদের। তবে তাতে তাদের পারফরম্যান্সে কোনও প্রভাব পড়েনি। কোপা শুরুর আগে ব্রাজিল কোচ তিতে যে টিম ঘোষণা করেছিলেন, তাতে অধিনায়ক হিসেবে নাম ছিল নেমারের। কিন্তু এদিন অধিনায়কের আর্ম ব্যান্ড পরে মাঠে নামেন কাশেমিরো। ২৩ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। নেমার-রিচার্লিসন হয়ে বল যায় ডিফেন্ডার মারকুইনোজের পায়ে। গোল করতে ভুল করেননি তিনি। এর পর গোল সংখ্যা বারাবার সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে। কিন্তু নেমারদের ব্যর্থতায় সেগুলো থেকে গোল হয়নি।

ব্রাজিলের দ্বিতীয় গোল পেনাল্টি থেকে। বক্সের মধ্যে রাইট ব্যাক দানিলোকে ফাউল করেন ভেনেজুয়েলার ইয়োহান কুমানা। পেনাল্টি থেকে গোল করেন নেমার। তখন ম্যাচের ৬৪ মিনিট। এটা ব্রাজিলের হয়ে নেমারের ৬৫ নম্বর গোল। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে নেমারের পাস থেকে গোল করেন গ্যাব্রিয়েল বারবোসা।

দিনের দ্বিতীয় ম্যাচে কলম্বিয়া ১-০ গোলে হারিয়েছে ইকুয়েডরকে। ৪২ মিনিটে ম্যাচের এক মাত্র গোলটি করেন ইকের কারদোনা।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘আশা’ বিক্ষোভে ধুন্ধুমার, লকেটকে ‘গো ব্যাক’ স্লোগান আশাকর্মীদের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team