কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ভারতের তত্বাবধানে টি টোয়েন্টি বিশ্বকাপও মরু শহরে
দীপঙ্কর গুহ Published By: 
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১, ০৬:৩১:২৮ এম
  • / ৭৮৩ বার খবরটি পড়া হয়েছে

সময় চেয়ে নেওয়া হয়েছে ২৮ জুন পর্যন্ত। কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার দায়িত্ব পালন নিয়ে নিজেদের সিধ্যান্ত নিয়েই ফেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এন্ড কোং। ভারতে নয় টুর্নামেন্টটি ভারত করতে চলেছে মরু শহরে। আরব আমির শাহিতে। সঙ্গে নেওয়া হতে পারে মাসকটকেও।
সরকারিভাবে এখনও জানানো হয়নি আইসিসিকে। কিন্তু ভারত , আরব আমির শাহি এমনকি মাসকাট – সকলে একমত হতে পেরেছে।

ভারতে কভিড অতিমারীতে বিশ্বকাপ করা না গেলে প্রথম ব্যাকআপ হিসাবে বরাবরই আমিরশাহির তিন ভেন্যু আবু ধাবি, শারজা এবং দুবাইকে রাখা হয়েছিল। তবে এই তালিকায় চতুর্থ ভেন্যু হিসাবে করা হতে চলেছে ওমানের রাজধানী মাসকটও। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “আইসিসির বোর্ড মিটিংয়ে সরকারিভাবে বিসিসিআইয়ের তরফে সময় চেয়ে নেওয়া হলেও বোর্ড এ-ও জানিয়ে দিয়েছে, আমিরশাহি, ওমানে টি২০ বিশ্বকাপ আয়োজন করা হলে তাদের কোনো সমস্যা নেই –যদি আয়োজক স্বত্ত্ব ভারতকেই দেওয়া হয়।”

ইতিমধ্যে অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রচার মাধ্যমে বলা শুরু করে দিয়েছে, টি টোয়েন্টি বিশ্বকাপ সরে যাচ্ছে ভারত থেকে। বরাবরই পাক ক্রিকেট বোর্ড চাপ সৃষ্টি করছিল, ভারতীয় বোর্ডের উপর। পাক দলের নিরাপত্তা নিয়ে সরকারের লিখিত প্রতিশ্রুতি যেমন আগে থেকে চাইছিল, তেমনি ভিসা সংক্রান্ত ছাড়পত্র নিয়েও বার বার আইসিসির কাছে দরবার করছিল। ভারতীয় বোর্ড মরু শহরে টুর্নামেন্টটি সরিয়ে নিয়ে যাওয়ায়, পাক বোর্ডের বিরোধীতা আর কাজে এল না।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে এখন রয়েছেন দুবাইয়ে। সঙ্গে আছে বিসিসিআইয়ের আরও কিছু কর্তা এবং সিনিয়র স্টাফ। যাবতীয় পরিকাঠামো আর নিয়ম কানুন মেনে কাগজপত্র আদানপ্রদান পর্ব সারার কাজ চলছে। দুবাইয়ে আইসিসির সদর দপ্তর। ফলে ভারতীয় বোর্ড সভাপতি দ্রুত সিধ্যান্ত নিতে পারছেন সামনা সামনি বসে কথা বলে।

আরব আমির শাহির সঙ্গে মাসকাট কেন? আই সি সির পরামর্শ টি টোয়েন্টি বিশ্বকাপ চারটি মাঠে করার। তাই মাসকাটকে নিয়ে ভাবনার শুরু। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, যোগ্যতা নির্ণায়ক পর্যায়ের ম্যাচগুলো হবে মাসকাটে।

বিসিসিআই কর্তারা ঘোর অনিশ্চয়তায়, ভারতে কভিডের তৃতীয় সংক্রমণ নিয়ে। টি টোয়েন্টি বিশ্বকাপের সময় যদি তা দেশে আঘাত হানে , তাহলে মাঝপথে টুর্নামেন্ট বন্ধ করে মানেই জটিল অবস্থা তৈরি হওয়া। এবার আইপিএল বন্ধ হওয়ার পর বিদেশী ক্রিকেটারদের যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছিল। তাই অনেক বিদেশী ক্রিকেটার সতর্ক হয়ে ভারতে খেলতে আসতে নাও পারে। আইসিসি কর্তাদের সঙ্গে কথা বলে, তাই ভারতীয় বোর্ড আয়োজনের দায়িত্বও নিজেদের হাতে রেখে, আরব দুনিয়াকে বেছে নিয়েছে।

আই পি এল পার্ট টু নিয়েও চূড়ান্ত প্রস্তুতি সারা হচ্ছে। ১৭ না ১৯ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হবে, তা চূড়ান্ত হয়নি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের টি টোয়েন্টি টুর্নামেন্টের ক্রীড়াসূচি এখনও চূড়ান্ত করে উঠতে পারেনি। বিসিসিআয়ের টুর্নামেন্ট এগিয়ে আনার অনুরোধ পেয়ে তারা সেই পরিবর্তনের কাজ সারছে। তা ঠিক হলেই বিসিসিআই আইপিএল সূচি প্রকাশ করে দেবে।

ইতিমধ্যে আবার কেকেআরের তারকা বিদেশী ক্রিকেটার কামিন্স দলের সিনিয়র দীনেশ কার্তিকের সঙ্গে সোশ্যাল মিডিয়া চ্যাট শোতে আবার জানিয়ে দিয়েছেন, পার্ট টু খেলতে আসছেন না। ইংল্যান্ড জানিয়েছে, তাদের জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়বে না। ফলে, ইংল্যাণ্ডের ওয়ান ডে অধিনায়ক ইয়ন মরগান এই পর্বে কেকেআরের হয়ে খেলতে পারবেন না। ফলে, আবার নুতন নেতা বাছতে হবে কিং খানের দলকে।

এদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায় শনিবার দুবাই থেকে ইনস্টাগ্রাম একটি ছবি পোস্ট করে লেখেন, ‘ রেসিং কার চালানোর অভিজ্ঞতা নিলাম। কী প্রচন্ড তাপ তৈরি হয়!’ স্ত্রী ডোনা, মেয়ে সানাও রয়েছেন দুবাইয়ে সৌরভের সঙ্গে। ১০ জুনে সৌরভের দেশে ফেরার কথা।

ছবি: সৌ – ইনস্টাগ্রাম।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

দু-দিন ছাড়াই মেট্রো বিভ্রাট, সাতসকালেই ভোগান্তিতে যাত্রীরা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team