কলকাতা শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ফরাসি ওপেনের ফাইনালে বারবোরার সামনে আনাস্তাসিয়া
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১, ০৪:৩৭:৪৭ পিএম
  • / ৩৮৯ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

ফরাসি ওপেনের মেয়েদের বিভাগে এবার নতুন চ্যাম্পিয়নকে পাওয়া যাবে। বৃহস্পতিবার সেমিফাইনালে যে দুজন জিতে ফাইনালে উঠেছেন তাদের দুজনেরই এটা প্রথম ফরাসি ওপেন ফাইনাল। তাঁরা দুজন হলেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজশিকোভা এবং রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। সেমিফাইনালে সুদীর্ঘ তিন ঘন্টা সতেরো মিনিটের লড়াইয়ের শেষে বারবোরা ৭-৫, ৪-৬, ৯-৭ গেমে হারিয়ে দিয়েছেন সতেরো নম্বর বাছাই গ্রিসের মারিয়া সাকারিকে। অন্য সেমিফাইনালে একতিরিশ নম্বর বাছাই রাশিয়ার আনাস্তিয়া ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে দিয়েছেন স্লোভেনিয়ার তামারা জিদানসেককে। ফাইনাল শনিবার।

চেক প্রজাতন্ত্রের বারবারার এটা ৫২তম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট। এই প্রথম তিনি কোনও গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনালে উঠলেন। এবং ফাইনালে পৌছতে গিয়ে চার বার ম্যাচ পয়েন্ট বাঁচিয়েছেন তিনি। প্রথম সেট ৭-৫ গেমে জেতার পর বারবারা ৪-৬ গেমে হেরে যান গ্রিসের সাকারির কাছে। এর আগে গ্রিসের কোনও মেয়ে ফরাসি ওপেনের ফাইনালে ওঠেননি। তাই তাঁর দিকে আগ্রহ ছিল গোটা টেনিস দুনিয়ার। কিন্তু মীমাংসাসূচক তৃতীয় সেটে ৫-৩ এগিয়ে থেকে ৪০-৩০ সার্ভ করার সময়েও তিনি জানতেন না সেট এবং ম্যাচ হেরে যাবেন। বারবারার কৃতিত্ব সেই জায়গা থেকে গেম জিতে তিনি লড়াইটাকে আরও এগিয়ে নিয়ে যান। এর পর তাঁকেও সেট পয়েন্টে অন্তত দুবার আটকে দিয়েছেন সাকারি। শেষ পর্যন্ত ৯-৭ গেমে সেট জিতে ম্যাচ জেতেন বারবোরা। শনিবার তিনি রোলাঁ গারোর রানি হতে পারেন কি না তাই এখন দেখার।

তবে কাজটা সহজ হবে না বারবোরার। কারণ রাশিয়ার আনাস্তিয়ারও এটা প্রথম সিঙ্গলস ফাইনাল হলেও এর আগে তিনি ডাবলস ফাইনাল খেলেছেন। তাই রোলাঁ গারোতে ফাইনালের উত্তাপ নেওয়ার অভ্যাস আছে রুশি মেয়ের। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তামারা জিদানসেককে সহজেই ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে দিয়েছেন আনাস্তাসিয়া। ম্যাচের ফলেই পরিষ্কার প্রথম সেটে তামারা বেশ খানিকটা প্রতিরোধ গড়ে তুললেও দ্বিতীয় সেটে কার্যত আত্মসমর্পণ করেন। এখন দেখার শনিবার কাকে রোলাঁ গারো রানি হিসেবে বরণ করে নেয়।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মহাকালধামের আদলে ‘বইতীর্থ’, বইমেলার উদ্বোধনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সাহারা মরুভূমিতে তুষারপাত, মুহূর্তে বদলে গেল তাপমাত্রা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপ বয়কটের কারণে আর্থিক ক্ষতির মুখে বাংলাদেশের ক্রিকেটাররা!
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
ফিরল অন্ধকার অতীত, রোমিও’র ট্রেলারে শাহিদের বিধ্বংসী রূপ
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
বিয়ে নিয়ে মুখ খুললেন ঋতিকা, থানায় অভিযোগ দায়ের অনিন্দিতার
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
এবার আল্লুর ছবিতে সলমন! ‘পুষ্পা: ৩’-এ চমক
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
হাইকোর্টের নির্দেশের পরই ৬০০ মিটার জোড়ার কাজে এল গতি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সেতু রক্ষণাবেক্ষণের কাজ! রবিবার বাতিল হচ্ছে একাধিক ট্রেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
১৫ বছর বাদে কলকাতা বইমেলায় আসছে ‘যুদ্ধ বিধ্বস্ত’ চিন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
কলকাতা পুলিশের কাছ থেকে প্রশিক্ষণ নিল জয়পুরের পুলিশ!
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
ক্রোয়েশিয়ায় ভারতীয় দূতাবাসে হামলা! কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সোনার দামে বড় পতন, সাড়ে ১৩ হাজার টাকা কমলো রুপো
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
মধ্যমগ্রামে রঙের গুদামে ভয়াবহ আগুন, কীভাবে অগ্নিকাণ্ড এখনও স্পষ্ট নয়
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
টলিউডে নতুন অধ্যায়!পথচলা শুরু ‘হাউস অফ ভিশন স্টুডিওস’-এর
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
বইমেলার উদ্বোধন করলেন মমতা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team