কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
প্রয়াত বামনেত্রী শর্মিষ্ঠা চৌধুরী
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: কাকলি গোস্বামী
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১, ০৯:০৪:২৭ পিএম
  • / ৬৮৩ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: কাকলি গোস্বামী

রবিবার দুপুরে মারা গেলেন বামনেত্রী শর্মিষ্ঠা চৌধুরী। প্রেসিডেন্সি কলেজের এই প্রাক্তনী প্রথমজীবনে সাংবাদিকতাও করেন। পরে রাজনীতির ময়দানের দাপুটে এই বাম নেত্রীর লড়াই মনে রাখবেন অবহেলিত সমাজের নাগরিকরা। মানুষের অধিকার রক্ষার লড়াই আন্দোলনের ময়দানে থেকেছেন অগ্রণী যোদ্ধা হয়ে। ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী লড়াইয়ের ময়দানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কমরেড শর্মিষ্ঠা। পাশাপাশি  নারী আন্দোলনের কাজে ছিলেন অবিচল, ‘Women Against Sexual Harassment and State Oppression ‘-এর পক্ষ থেকে ছুটে গেছেন নন্দীগ্রাম থেকে বস্তারে। তখন থেকেই রাজনীতির ময়দানে কমরেড শর্মিষ্ঠা হিসেবে পথচলার শুরু। সম্প্রতি বাংলার বুকে গড়ে ওঠা ‘ ফ্যাসিস্ট আরএসএস-বিজেপি’র বিরুদ্ধে বাংলা’ মঞ্চের অন্যতম আহ্বায়ক ছিলেন তিনি। বর্তমানে  যুক্ত ছিলেন সিপিআইএমএল (রেড স্টার)- এর সঙ্গে। তবে তাঁর মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। কেউ বলছেন শর্মিষ্ঠার প্রয়াণের কারণ ক্রোনস ডিজিজ।  আবার কেউ বলছেন কোভিড সংক্রমণ হয়েছিল তাঁর। তবে অসময়ে তাঁর না ফেরার দেশে চলে যাওয়া মানতে পারছেন না কেউই। গণ আন্দোলনের একজন দক্ষ সংগঠক ও নেত্রীর এভাবে চলে যাওয়ায় শোক রাজনৈতিক মহলে।  শ্রমিক আন্দোলন, নারী আন্দোলন ও ভাঙড়ের কৃষক আন্দোলনে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন। নেত্রীর অকাল মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ। তাঁর এই অকাল মৃত্যু বামপন্থী লড়াই-আন্দোলনে বড় ক্ষতি বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

দু-দিন ছাড়াই মেট্রো বিভ্রাট, সাতসকালেই ভোগান্তিতে যাত্রীরা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team