কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
প্রয়াত আর এস পি দলের প্রাক্তন বিধায়ক নর্মদা রায়
সুদীপ কুমার বল Published By: 
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১, ০১:২৮:০৪ পিএম
  • / ৫৬৪ বার খবরটি পড়া হয়েছে

চলে গেলেন দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিধানসভার ৭ বারের আর এস পি দলের প্রাক্তন বিধায়ক নর্মদা রায়। সোমবার সন্ধ্যা নাগাদ বালুরঘাট জেলা হাসপাতালে মৃত্যু হয় তাঁর। দলের তরফে বুধবার তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বালুরঘাট শহরের আর এস পি দলের জেলা কার্যালয়ে তাঁর মরদেহ নিয়ে আসা হয়। সেখানে আর এস পি দলের নেতৃবর্গ তাঁকে লাল সেলাম জানিয়ে একে একে শেষ শ্রদ্ধা জানায়। তাঁর মৃত্যুতে দলীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়। কুশমন্ডির ৭ বারের প্রাক্তন বিধায়ক নর্মদা রায় ও তাঁর স্ত্রী ভোটের পরে করোনায় আক্রান্ত হয়ে কোভিড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মাত্র ৩ দিন আগে তার স্ত্রীর মৃত্যু হয়। তবে তিনি করোনা থেকে সেরে উঠলেও ফুসফুসে সংক্রমণ রোগের কারণে বালুরঘাট জেলা হাসপাতালের আই সি ইউ’তে ভর্তি ছিলেন। তাঁর কোভিড টেস্টের রেজাল্ট নেগিটিভ আসে।

১৯৮১ সাল থেকে টানা ২০১৬ সাল পর্যন্ত ওই কেন্দ্র থেকে তিনি জয়ী হন। ২০১১ এবং ২০১৬ সালের বিশাল পরিবর্তনের ঝড়েও কুশমন্ডি আসন নিজের দখলে রেখেছিলেন তিনি। ২০২১-এর এই অষ্টম বারের নির্বাচনে এসে তিনি হেরে গিয়েছিলেন। যৌবন বয়স থেকেই বাম আদর্শে বিশ্বাসি হয়ে আর এস পি দলের সঙ্গে জড়িত হন। খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন লড়াই চালিয়ে এসেছেন। জেলা কমিটির সদস্যের পাশাপাশি তিনি রাজ্য কমিটির সদস্য ছিলেন। সাধারণ মানুষের অবারিত দ্বার ছিল তাঁর কাছে। নিজেও সাধারণ জীবন যাপন করে এসেছেন। গত ২৬ এপ্রিল অষ্টম দফা নির্বাচনের দিন তাঁর সঙ্গে শেষ দেখা। প্রবল বিরোধী হাওয়ায় এবারের জয় নিয়ে জিজ্ঞেস করতেই হেসে বলেছিলেন, কুশমন্ডির জনগন পাশে আছে ওরাই উতরে দেবে। কিন্তু শেষ পর্যন্ত এবার আর নিজের লাল দুর্গ রক্ষা করতে পারেননি তিনি। হার মেনে নিতে বাধ্য হন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আর এস পি দলের রাজ্য কমিটির সম্পাদক তথা বালুরঘাটের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ চৌধুরী। শোক জ্ঞাপন করে তিনি বলেন, তাঁর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হল।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘আশা’ বিক্ষোভে ধুন্ধুমার, লকেটকে ‘গো ব্যাক’ স্লোগান আশাকর্মীদের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team