কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
প্রৌঢ়ের দেহ সৎকারে হাত বাড়াল রেড ভলান্টিয়ার্স
সৌম্যকান্তি ত্রিপাঠি Published By:  • | Edited By: ঋতিকা দাস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১, ০৯:২৫:১৩ এম
  • / ৩৪৭ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: ঋতিকা দাস

এগিয়ে এলো না প্রতিবেশীরা। নীরব দর্শকের ভূমিকায় স্থানীয় প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলার অশীতিপর বৃদ্ধের সৎকারে এগিয়ে এলেন সেই রেড ভলান্টিয়াররা। ঘটনাটি ঘটেছে খড়্গপুর গ্রামীণের গোপালী এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন ৮১ বছরের হরিপদ চৌধুরীর, তারপর বাড়িতেই মৃত্যু হয় তাঁর। কোভিড সন্দেহে প্রতিবেশী থেকে গ্রামের মানুষ, সহযোগিতা থেকে মুখ ফিরিয়ে নেন। এমনকি গ্রামের শ্মশানে সৎকারের কাজেও বাধা দেওয়া হয়। স্থানীয় পঞ্চায়েত নীরব থেকে এড়িয়ে যায়। এই পরিস্থিতিতে সৎকারের কাজে এগিয়ে এল রেড ভলান্টিয়ার্সের সদস্যরা। হরিপদ চৌধুরীর দেহ সৎকার করা হয় সিপিআইএম কর্মী রঞ্জন দে’র ফাঁকা জমিতে।

খড়্গপুর গ্রামীণ থানার গোপালী গ্রামপঞ্চায়েত এলাকার জঙ্গল ঘেরা পশ্চিমপাত্রী গ্রামের বাসিন্দা হরিপদ চৌধুরী জ্বরে আক্রান্ত হয়ে সোমবার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃদ্ধ বয়সে একমাত্র মেয়ের বাড়িতেই থাকতেন তিনি। মেয়েরও মৃত্যু হয় ৬ বছর আগে। নাতি কৃষ্ণ চৌধুরী ও নাত বউয়ের কাছেই থাকতেন তিনি। দিন মজুরী করেই সংসার চলত। এই পরিস্থিতিতে ক’দিন জ্বরে ভুগে মৃত্যু হয় বৃদ্ধ হরিপদর। সৎকারের জন্য গ্রামবাসীদের সহযোগিতা এবং সরকারী সাহায্য না পেয়ে মুষড়ে পড়েন নাতি কৃষ্ণ চৌধুরী। সেই খবর পৌঁছয় গোপালীতে রেড ভোলেন্টিয়ার সহায়ক কেন্দ্রে। গোপালী লোকাল কমিটির যুবদের রেড ভেলেন্টিয়ার টিম উত্তম নাগ, প্রতীক সরকার, নগেন্দ্রনাথ মান্না, শুভম রায়, আশিস বাগরা অর্থ দিয়ে জ্বালানির কাঠ সহ দেহ নিয়ে যাওয়ার সরঞ্জাম জোগাড় করেন। পরে নিজেরাই হরিপদর দেহ নিজেদের কাঁধে করে নিয়ে গিয়ে ফাঁকা মাঠে সৎকার করেন। যদিও, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা প্রথমে খবর পাইনি। সব কিছু যখন জানতে পারি, তখন ওনারা অন্য ব্যবস্থা করে নিয়েছিলেন।” কৃষ্ণ অবশ্য কাউকে দোষ দেননি। তবে, চোখের জলে দাদু’কে বিদায় দেওয়ার সঙ্গে সঙ্গে এই অচেনা যুবদের মহানুভবতাও মুগ্ধ করে তাঁকে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team