কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
মিড ডে মিলের সামগ্রী নিয়ে অনিয়ম, আটক প্রধান শিক্ষক
সৌম্যকান্তি ত্রিপাঠি Published By: 
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১, ০৭:১৫:২২ পিএম
  • / ৩৬৮ বার খবরটি পড়া হয়েছে

ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের সামগ্রী প্রধান শিক্ষকের বাড়িতে। প্রতিবাদে সামিল অভিভাবকরা। বিক্ষোভের জেরে আটক অভিযুক্ত শিক্ষক।
অতিমারী পরিস্থিতিতে বন্ধ স্কুলের দরজা। পঠন পাঠন চলছে অনলাইনের মাধ্যমে। আর ছাত্র-ছাত্রীরা যাতে মিড-ডে মিল থেকে বঞ্চিত না হয়, সেজন্য রাজ্য সরকারের মানবিক উদ্যোগে প্রতি মাসেই মিড-ডে মিলের সামগ্রী তুলে দেওয়া হচ্ছে অভিভাবকদের হাতে। মাসে একবার করোনা বিধি মেনে বিদ্যালয় থেকে এই মিড ডে মিলের সামগ্রী বিতরণ করা হয়। এবার এই মিড ডে মিলের সামগ্রী বাড়িতে মজুত করে রাখার মারাত্মক অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকায়। অভিযোগ, দাঁতনের একামলিপুর গ্রামের বাসিন্দা তথা কুঞ্জপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দৈবকি নন্দন পাল বিদ্যালয়ের মিড-ডে মিলের সামগ্রী বিদ্যালয়ে না রেখে এবং নির্ধারিত দিনে ছাত্র-ছাত্রীদের বিতরণ না করে তা নিজের বাড়িতে মজুত করে রেখেছেন। রবিবার এ নিয়েই গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং স্থানীয় প্রশাসনের লোকজন। দেখা যায়, গ্রামবাসীদের অভিযোগ সত্যি। ওই প্রধান শিক্ষকের বাড়িতে রাশি রাশি মজুত করা আছে, চাল-ডাল-চিনি-সোয়াবিন-সাবান প্রভৃতি। এরপরেই আটক করা হয় ওই প্রধান শিক্ষককে। তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
চাপের মুখে তিনি বলেন, এই সামগ্রী বাড়িতে মজুত করে রাখা তাঁর ভুল হয়েছে। জয়েন্ট বিডিও জানান, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team