কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
পোস্তা ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত
দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় Published By: 
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১, ০৭:০২:৪০ পিএম
  • / ৪৭৫ বার খবরটি পড়া হয়েছে

অবশেষে পোস্তা ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী কিছুদিনের মধ্যেই পোস্তা ব্রিজ ভেঙে ফেলার কাজ শুরু করা হবে। এই কাজ চলার সময় যাতে পোস্তা ব্রিজের সংলগ্ন অঞ্চলের ব্যবসায়ীদের কাছ থেকে সব রকম সহযোগিতা পাওয়া যায়, সেই বিষয়টি নিয়েই কলকাতা পুরসভায় বুধবার এক উচ্চ পর্যায়ে বৈঠক বসে। রাজ্যের পরিবহন ও আবাসনমন্ত্রী তথা কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিমের নেতৃত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। পোস্তা, রাজাকাটরা, বড়বাজার এলাকার বিভিন্ন ব্যবসায়ী সংগঠন গুলির কর্তারা এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন। পাশাপাশি কলকাতা পুরসভা, নগর উন্নয়ন দফতরের ও পিডব্লিউডি’র পক্ষ থেকেও বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক এই বৈঠকে উপস্থিত ছিলেন। ব্যবসায়ী সমিতির গুলির পক্ষ থেকে ভগ্নপ্রায় পোস্তা ব্রিজ ভেঙে ফেলার কাজ শুরু করার জন্য রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি কৃতজ্ঞতা জানান হয়। ভাঙার কাজ চলাকালীন পোস্তা ব্রিজ সংলগ্ন অঞ্চলের সমস্ত ব্যবসায়ী সংগঠনগুলি এই কাজের জন্য সমস্ত রকম সহযোগিতা করবে রাজ্য সরকারের সঙ্গে বলেও আশ্বস্ত করেন তাঁরা। চারটি পর্যায়ে এই ভাঙার কাজ চালানো হবে বলেও এ দিন জানান ফিরহাদ হাকিম। এখন এই ভগ্নপ্রায় পোস্তা উড়ালপুল ভেঙে আগামী দিনে কত দ্রুত নতুন উড়ালপুল নির্মাণের কাজ শুরু করে রাজ্য সরকার, সেদিকেই তাকিয়ে আমজনতা।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team