কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
প্রাকটিস ম্যাচে পন্থের সেঞ্চুরি, শুভমানের ৮৫
দীপঙ্কর গুহ Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১, ০৬:৩০:৫১ পিএম
  • / ৪৫৫ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

ইংল্যান্ডের মাটিতে একটি টেস্ট শেষ করে দ্বিতীয়টি খেলছে নিউজিল্যান্ড। আর ভারত? শুক্রবার দলের প্র্যাকটিস ম্যাচের ভিডিও বিসিসিআই টুইটারে আপলোড করতেই তা ভাইরাল হয়ে গেল। কোহলিরা নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলে নিলেন। প্রাক্তন জাতীয় ক্রিকেটার নির্বাচক দীলিপ বেঙ্গসরকার কয়েকদিন আগেই বলেছিলেন, কোহলিদের ম্যাচ প্র্যাকটিসের খামতি থেকে যাচ্ছে। ১৮ জুনে থেকে শুরু হবে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কোহলিরা ম্যাচ প্র্যাকটিসের খামতি মেটাতে শনিবার নিজেরাই খেলে নিলেন ম্যাচ। ম্যাচটি চারদিনের হতে পারে , যাতে দুটি ইনিংস খেলা যায়।

নিজেদের ছন্দে ব্যাটিং – বোলিং , ফিল্ডিং প্র্যাকটিসই  সারলেন কোহলি – জাদেজারা।  নিজেদের মধ্যে দল ভাগ করে ম্যাচ খেলে নিচ্ছেন।

ভারতের হয়ে সবচেয়ে বেশি রানের ইনিংসটি খেলেন ঋষভ পন্থ। মিডল অর্ডারে ব্যাটিং করে অপরাজিত সেঞ্চুরি করলেন। ভিডিওতে তাঁর ব্যাটিং ধামাকাও দেখা গেছে। তিনি ৯৪ বলে করেছেন ১২১ রান। ওপেনার শুভমান গিল করেছেন ১৩৫ বলে ৮৫ রান। এছাড়া, রোহিত, পূজারা, বিরাট, রাহানে, গিল, ময়াঙ্ক – সকলে ব্যাট করলেন।

পেস বোলাররা অনেক্ষন ঘাম ঝরানোর পর ম্যাচেও বল করেন। ইশান্ত শর্মা ৩ উইকেট নিলেন ৩৬ রানের বিনিময়ে। দলের দুই স্পিনার আশ্বিন আর জাদেজা নানান অস্ত্রে শান দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। বুমরাহ, সামি, ইশান্ত সামনে বাকিরা বল করেন। আশ্বিন বিসিসিআই টিভিকে এক সাক্ষাৎকারে বলেছেন , দু বছর ধরে সব দেশ নিজের দেশে ৩ টি এবং প্রতিপক্ষের দেশে ৩টি খেলে পয়েন্টের ভিত্তিতে ফাইনাল খেলতে নামছে তৃতীয় একটি দেশে। শুধু ফাইনাল নয়, সব টেস্টই খেলা হোক নিরপেক্ষ মাঠে।

দেশ থেকে ইংল্যান্ড আসার আগে ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীর প্রস্তাব ছিল, ফাইনাল হোক তিনটি টেস্টের সিরিজ।

এই টেস্ট ফাইনাল খেলার আগে কিছুটা হলেও নিউজিল্যান্ড এগিয়ে থাকবে – এটা মনে করছেন টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ সামি। তাঁর যুক্তি হলো, ইংল্যান্ডে এসে ঠিক এর আগেই দুটো টেস্ট খেলে নিচ্ছে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারলো। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেষ্টে কিউইরা দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামও দিয়ে দিতে পারল। এটাই অ্যাডভান্টেজ।

ছবি:সৌ-বিসিসিআই।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team