কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
নিউজিল্যান্ডের প্রস্তুতি চলছে টেস্ট ম্যাচেই
দীপঙ্কর গুহ Published By: 
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১, ০৭:৪৩:০২ এম
  • / ৪৭৫ বার খবরটি পড়া হয়েছে

প্রথম টেস্ট চ্যাম্পয়নশিপের ফাইনাল ১৮ জুন। দুই দল ভারত এবং নিউজিল্যান্ড পৌঁছে গেছে ইংল্যান্ডে। নিউজিল্যান্ড ওয়ার্ম আপ সারছে ইংল্যান্ডের সঙ্গে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলে। আর সেই সিরিজের দিকে কড়া নজর গোটা ভারতীয় শিবিরের।

বার্মিংহাম টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারতীয় শিবিরে চাপ বাড়িয়ে দিচ্ছে নিউজিল্যান্ড।
৩০৩ রানে ইংল্যান্ডকে গুটিয়ে দিয়ে শুক্রবার দিনের শেষে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২২৯ রান। দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ড আপাতত পিছিয়ে ৭৪ রানে।

প্রথম দিন শেষে ইংল্যান্ড তুলেছিল ৭ উইকেটে ২৫৮ রান। বাকি তিন উইকেটে শুক্রবার দ্বিতীয় দিনে ৪৫ রান তোলে ব্রিটিশরা। ৬৭ রানে অপরাজিত থাকা লরেন্স ৮১ রানে নট আউট হয়েই ফেরেন । সঙ্গী অভাবে একটি টেস্ট সেঞ্চুরি পেলেন না। মার্ক উড ৪১, স্টোন ২০ রান করেন।

নিউজিল্যান্ডের হয়ে ৪টি উইকেট নেন পেসার ট্রেন্ট বোল্ট। ম্যাট হেনরি ৩টি, প্যাটেল দু’টি ও ওয়াগনার নেন একটি উইকেট নিলেন।

প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট খোয়ায় নিউজিল্যান্ড। দলীয় ১৫ রানে বিদায় নেন অধিনায়ক টম লাথাম। ১৬ বলে ৬ রান করে ব্রডের বলে ফেরেন । এরপর ডেভন কনওয়ে ও উইল ইয়ং দলকে রাস্তা দেখান। এই জুটি দলকে টেনে নিয়ে যান ১৩৭ রান পর্যন্ত।

লর্ডসে অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন কনওয়ে। এই টেস্টেও হাঁটছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু ভাগ্য খারাপ তাই হয়নি। ১৪৩ বলে ৮০ রান করে তিনিও ব্রডের কাছে হার মানলেন। ক্রলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন । তার ইনিংস সাজানো ছিল ১২টি বাউন্ডারিতে।

দিনের শেষ পর্বে বিপক্ষ শিবিরে আঘাত হানেন লরেন্স । ফেরান সেঞ্চুরির দিকে এগিয়ে চলা ইয়ংকে । ২০৪ বলে তিনি করেন ৮২ রান। তার ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি। তিনি আউট হতেই শেষ হয় দিনের খেলা। ৯৭ বলে ৪৬ রানে ক্রিজে অপরাজিত আছেন রস টেলর।

ভারতীয় দল চুটিয়ে প্র্যাকটিস শুরু করেছে। কিন্তু ম্যাচ প্র্যাকটিসের পেয়ে ফাইনালের আগে এগিয়ে থাকছে নিউজিল্যান্ড।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team