কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
নতুন ১৩৫ শয্যার করোনা হাসপাতাল
সৌম্যকান্তি ত্রিপাঠি Published By: 
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১, ০৮:৫৮:০৪ পিএম
  • / ৪৯৮ বার খবরটি পড়া হয়েছে

ডেবরায় উদ্বোধন করা হল ১৩৫ শয্যার করোনা হাসপাতাল, উদ্বোধন করলেন সাংসদ দীপক অধিকারী। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় সোমবার বিকেলে ১৩৫ শয্যার করোনা হাসপাতালের উদ্বোধন করলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব), কারিগরী উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হুমায়ুন কবীর, জেলাশাসক ডঃ রশ্মি কমল, অতিরিক্ত জেলাশাসক পীনাকী রঞ্জন প্রধান, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মণ্ডল এবং উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী প্রমুখ। জেলাশাসক ডঃ রশ্মি কমল জানিয়েছেন, ‘মেদিনীপুর মেডিক্যাল কলেজে মাত্র ২৬ টি HDU বেড আছে, অন্যদিকে শালবনী এখান থেকে অনেকটাই দূরত্বে। তাই এখানে একটি উন্নত মানের কোভিড হাসপাতাল তৈরি করা হল। ২০ টি HDU বেডও থাকছে। এছাড়াও, সেন্ট্রাল অক্সিজেন পাইপ লাইন সিস্টেম থাকছে।’ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মণ্ডল জানিয়েছেন, ‘আগামীকাল মঙ্গলবার থেকেই এখানে রোগী ভর্তির প্রক্রিয়া শুরু করা হবে।’

জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, ‘ঘাটালেও করোনা হাসপাতাল তৈরির কাজ প্রায় শেষের মুখে।  সেন্ট্রাল অক্সিজেন পাইপ লাইনের কাজ চলছে।’ অপরদিকে, ডেবরাতে কোভিড হাসপাতাল তৈরি হওয়ার ফলে, এই এলাকার মানুষ উপকৃত হবেন বলেও জানিয়েছেন তিনি। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতরকে ধন্যবাদ জানিয়ে সাংসদ দীপক অধিকারী বলেন, ‘পশ্চিম মেদিনীপুর জেলার করোনা পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে আছে। এই হাসপাতাল তৈরি হওয়ার ফলে আরও উন্নত পরিষেবা দেওয়া সম্ভব হবে।’ মন্ত্রী হুমায়ুন কবীর জানান, ‘ডেবরাবাসীকে উন্নত মানের এই কোভিড হাসপাতাল উপহার দেওয়ার জন্য জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতরকে অনেক ধন্যবাদ জানাই।’

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

দু-দিন ছাড়াই মেট্রো বিভ্রাট, সাতসকালেই ভোগান্তিতে যাত্রীরা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team