কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
দুরন্ত গতিতে ছুটছে ব্রাজিল, উড়িয়ে দিল পেরুকে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১, ১১:৪৩:৩৪ এম
  • / ৬৩২ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

ব্রাজিল–৪            পেরু-০

(অ্যালেক্স স্যান্ড্রো, নেমার, এভার্টন রিবেইরো, রিচার্লিসন)

ব্রাজিলকে সত্যিই রোখা যাচ্ছে না। যত দিন যাচ্ছে ততই তারা ভয়ঙ্কর হয়ে উঠছে। অন্তত লাতিন আমেরিকার ফুটবল এরিনায়। বিশ্ব কাপ কোয়ালিফায়িং রাউন্ডে টানা ছটা ম্যাচ জেতার পর কোপা আমেরিকার পর পর দুটি ম্যাচে জয় এবং তা প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে। প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে তিন গোলে হারানোর পর শুক্রবার সকালে ব্রাজিল এক গণ্ডা গোলে হারাল পেরুকে। এই পেরু গত বারের কোপা আমেরিকার ফাইনালিস্ট। দু বছর আগে তারা হেরেছিল ১-৩ গোলে। এবার তো একেবারে ভরাডুবি।

ব্রাজিল কোচ তিতে আগেই বলেছিলেন, আগামি বছরের বিশ্ব কাপের টিম গড়ার লক্ষ্যে তিনি কোপা খেলছেন। তাই এদিন নামানি মাঝ মাঠের এক নম্বর খেলোয়াড় কাশেমিরোকে। তাতে অবশ্য টিমের পারফরম্যান্সের কোনও ইতর বিশেষ হয়নি। কাশেমিরোর বদলে ফ্রেড নামায় মাঝ মাঠ সচলই ছিল। ডিফেন্সে ফেরত এসেছেন প্রবীণ থিয়াগো সিলভা। এতে ডিফেন্স আরও শক্তিশালী হয়েছে। কিন্তু এই সব অঙ্ক কষার আগেই ম্যাচের মাত্র ১২ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। ফ্রেড-নেমার হয়ে বল যায় আগুয়ান সাইড ব্যাক অ্যালেক্স স্যান্ড্রোর পায়ে। গোল করতে ভুল করেননি তিনি।

প্রথমার্দ্ধের বাকি সময়টা ব্রাজিল নিরন্তর আক্রমণ করলেও গোলের মুখ খুলতে পারেনি। সেটা হল বিরতির পর। ৬৮ মিনিটে গোল পেলেন নেমার। ফ্রেড বলটা সাজিয়ে দেন নেমারের জন্য। আন্তর্জাতিক ফুটবলে নিজের ৬৬ নম্বর গোলটা করে ফেললেন প্যারিস সাঁ জাঁমার স্ট্রাইকার। এদিনই টোকিও অলিম্পিকের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। তাতে রাখা হয়নি নেমারকে। আসলে যখন অলিম্পিক হবে তখন প্রি সিজন ক্যাম্প করবে প্যারিস। তাই তারা ছাড়েনি নেমারকে।

দ্বিতীয় গোলের পর ব্রাজিলের আক্রমণের চাপ আরও বাড়ে। মাঝ মাঠে রিচার্লিসন, ফির্মিনহো এবং ভিনিসিয়াসের কম্বিনেশনে একটার পর একটা আক্রমণের ঢেউয়ে ভেসে যায় পেরু। ৮৯ মিনিটে নেমার-রিচার্লিসন হয়ে বল যায় এভার্টন রিবেইরোর কাছে। গোলের ঠিকানা লেখা পাসটাকে গোলেই পাঠিয়ে দেন এর্ভাটন। তখনও গোল ক্ষুধা কমেনি ব্রাজিলের। তাই ৯৩ মিনিটে রিচার্লিসন গোল করে এদিনের কোটা সম্পূর্ণ করেন।

বি গ্রূপে ব্রাজিলের সঙ্গে আছে পেরু, ভেনেজুয়েলা, ইকোয়েডর এবং কলম্বিয়া। পর পর দুটো ম্যাচে জেতার পর বাকি দুটো ম্যাচেও ব্রাজিলই প্রবল ফেভারিট। আসল লড়াই শুরু হবে প্রি কোয়ার্টার ফাইনালে। কারণ উল্টো দিকে আছে আর্জেন্তিনা, উরুগুয়ে কিংবা চিলির মতো টিম। তখনই ব্রাজিলের শ্রেষ্ঠত্বের আসল পরীক্ষা।

 

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

পিস্তল ও কার্তুজ সহ খিদিরপুর থেকে ধৃত যুবক
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার থেকে সাংসদদের বেতনে কোপ? কড়া নিয়ম আনছে কেন্দ্র
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team