কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
তুরস্ককে তিন গোলে হারিয়ে ইউরো কাপে দুর্দান্ত শুরু ইতালির
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১, ০৫:৩৬:৪৪ পিএম
  • / ৪২৩ বার খবরটি পড়া হয়েছে

ইতালি-৩      তুরস্ক-০

(দেমিরাল–নিজ গোল, ইম্মোবাইল, ইনসিগনে)

চার বারের বিশ্ব কাপ চ্যাম্পিয়ন ইতালি এক বারই ইউরোপ সেরা হয়েছে। তাও সেই ১৯৬৮ সালে। গত বিশ্ব কাপে তারা কোয়ালিফাই পর্যন্ত করতে পারেনি। কিন্তু শুক্রবার রোমের অলিম্পিক স্টেডিয়ামে যে ইতালিকে দেখল ফুটবলপ্রেমীরা সেই ইতালি একেবারে অন্য রকম। এই ইতালি প্রচুর পাস খেলে। এই ইতালি গোলে প্রচুর শট নেয়। এবং এই ইতালি  ইউরোর কোনও ম্যাচে এই প্রথম ৩-০ জেতে।

তবে যে দাপটে নব্বই মিনিট ইতালি তুরস্কের ডিফেন্স এলাকা দাপিয়ে বেড়িয়েছে তাতে তারা আরও বড় ব্যবধানে জিততে পারত। প্রথম ৪৫ মিনিটে তারা গোলে বারোটা শট নিয়েছে, যার মধ্যে গোলকিপারের হাতে গেছে তিনটে। এবং বিরতির পর যে তুরস্ক ডিফেন্স আত্মসমর্পণ করবে তা যেন অবধারিতই ছিল। তবে রবের্তো মানচিনির ইতালিকে দেখে যেটা অবাক হওয়ার ব্যাপার তা হল মাঝ মাঠে পাসের ঘনঘটা। এত পাস তো জাভি-ইনিয়েস্তার স্পেন খেলত। তবে এই ফুটবল খেলেই তারা ২৮টি ম্যাচে অপরাজিত। পাস বেশি খেলেছে বলে ইতালি যে ডিফেন্সে গাফিলতি করেছে তা বলা যাবে না। চিয়েলিনির নেতৃত্বে ইতালিয়ান ডিফেন্স কিন্তু নিচ্ছিদ্র ছিল। গোলকিপারকে তেমন বল ধরতেই হয়নি। কিন্তু তুরস্কের গোলকিপার কার-কে প্রচুর বল বাঁচাতে হয়। এর মধ্যে একটা নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় ইতালি।

কিন্তু ৪৯ মিনিটেই প্রতিরোধ ভেঙে যায় ইতালির। বক্সের ডান দিক থেকে বেরাদির শট ব্লক করতে গিয়ে বল লাগে দেমিরালের বুকে এবং দিক বদলে তা গোলে ঢুকে যায়। এর পর ৬৬ মিনিটে গোল করেন লাজিও-র স্ট্রাইকার সিরো ইম্মোবাইল। ৭৯ মিনিটে ৩-০ করেন লরেঞ্জিও ইনসিগনে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
টিস্যুতে লেখা হুমকি বার্তা, ভয়াবহ কাণ্ড ইন্ডিগো বিমানে!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team