কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
তিনদিনের কড়া কোয়ারেন্টিনে বন্দি কোহলিরা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১, ০৪:২১:০৫ পিএম
  • / ৫৯৯ বার খবরটি পড়া হয়েছে

বিরাট কোহলিদের ইংল্যাণ্ডের সফরে সাউথদাম্পটনের তিনদিনের কড়া কোয়ারেন্টিন শেষ হচ্ছে শনিবার। রবিবার থেকে মাঠে অনুশীলনে ফিরবে দলের ক্রিকেটাররা। দলের স্পিনার অক্ষর প্যাটেলের একটি পোস্টে এই খবর জানা যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ার্ল্ড টেষ্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার জন্য চূড়ান্ত প্রস্তুতি সারতে মুখিয়ে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।

ফাইনাল ম্যাচটি শুরু ১৮ জুন। এই মুহুর্তে নিউজিল্যান্ড দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ডের বিপক্ষে। প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা হতেই পারেনি ক্রমাগত বৃষ্টি হওয়ায়। শনিবার ম্যাচের চতুর্থ দিন।

বিসিসিআই ওয়েব সাইটে অক্ষরের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে ভারতীয় ক্রিকেটারটিকে বলতে শোনা যাচ্ছে,”আমাদের বলে দেওয়া হয়েছে হোটেলে ঢোকার পর তিনটি দিন কেউ কারোর সঙ্গে দেখা করতে পারবে না। তাই হোটেল ঘরে একাই কাটাচ্ছি। এটাই বোধহয় কড়া কোয়ারানটিন।”

ভারতীয় দল বিশেষ বিমানে বুধবার ইংল্যান্ডে গিয়ে পৌঁছয়। একই বিমানে ছিল জাতীয় পুরুষ আর প্রমীলা ক্রিকেট দল। হিথরো এয়ারপোর্ট থেকে টানা দু’ঘণ্টার বাসযাত্রার পর সাউথদাম্পটনে পৌঁছে ছিল দল।

১৬ জুন থেকে ইংল্যান্ডের বিপক্ষে একটি দিনরাতের টেস্ট ম্যাচ খেলবেন মহিলা দল। এছাড়া ৩টি ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। কোহলিরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে ১৮ জুন। তারপর ইংল্যান্ডের সঙ্গে ৫ টেস্টের সিরিজে অংশ নেবে।

ছবি: সৌ- টুইটার।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ হারাল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team