কলকাতা সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ডাকাতির অভিযোগে ধৃত ৬
রাজু দাস Published By:  • | Edited By: ঐন্দ্রিলা ঘোষ
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১, ১০:১৬:৩৯ পিএম
  • / ৪৬৪ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: ঐন্দ্রিলা ঘোষ

গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির দায়ে ৬ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে গড়িয়ার সান্ধ্য বাজার এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় ৬ দুষ্কৃতী। এর পরই  খবর পেয়ে গ্রেফতার করে নরেন্দ্রপুর  থানার পুলিশ। ধৃত ৬ জনের কাছ থেকে উদ্ধার হয় ডাকাতির বিভিন্ন সরঞ্জাম, যার মধ্যে ভোজালি, লোহার রড, লোহা কাটার যন্ত্র ছাড়াও একটি স্কুটি উদ্ধার হয় যার ডিকির মধ্যে থেকে উদ্ধার হয়েছে বেশকিছু রূপার গহনা। ধৃত ৬ দুষ্কৃতীকে নিয়ে  রাতভর তল্লাশি চালিয়ে সন্ধ্যাবাজার, খুড়িগাছি ও মিশন পল্লী এলাকা থেকে ৬৫ টি মোবাইল ফোন, দুটি ট্যাব ও একটি ল্যাপটপ উদ্ধার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। ৬ দুষ্কৃতীর মধ্যে ৫ জনের বাড়ি নরেন্দ্রপুর থানা এলাকায়, অপর একজনের বাড়ি সোনারপুর থানা এলাকায়।  প্রসঙ্গত ধৃত ৬ জনের এর আগেও কলকাতা সহ জেলার  অন্যান্য থানাতেও বিভিন্ন  অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। ধৃত ৬ জনকে রবিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা  হয়।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

কলকাতার বায়ূদূষণ নিয়ে মামলা উঠল এজলাসে! কী বলল হাইকোর্ট?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
দত্তাবাদে  স্বর্ণব্যবসায়ী  স্বপন কামিল্যা মামলায় রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণের নির্দেশ
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
৩৭ দিন পর জামিন পেলেন শতদ্রু দত্ত!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR হিয়ারিং ঘিরে রণক্ষেত্র ভাতার, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
দিল্লির পর এবার লেহ-লাদাখে ভয়াবহ ভূমিকম্প!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
শিক্ষার ক্ষতি ও অতিরিক্ত কাজের চাপ, কাটোয়ায় BLO-দের গণইস্তফার হুমকি
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
‘আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব’, বারাসতে বিস্ফোরক অভিষেক
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
পশ্চিমবঙ্গে SIR নিয়ে সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা নির্বাচন কমিশনের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে বৈধ মাধ্যমিকের অ্যাডমিট! বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR-শুনানিতে এবার ডাক পেলেন নওশাদ সিদ্দিকী!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
স্যালাইন হাতে শুনানিতে অসুস্থ বৃদ্ধা! SIR নাকি হয়রানি? উঠছে প্রশ্ন
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অনুমোদন দিল কেন্দ্রীয় কমিটি, প্রজাতন্ত্র দিবসে থাকছে বাংলার ট্যাবলো
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ! ট্রলারসহ আটক ২৪ বাংলাদেশি মৎস্যজীবী
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, ৭ অভিযুক্তের জেল হেফাজত
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
এসআইআর শুনানির আগেই আত্মহত্যা ৭০ বছরের বৃদ্ধের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team