কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
জুনপুটের হাতছানি
দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় Published By: 
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১, ০২:৫২:৪৪ পিএম
  • / ৫১৮ বার খবরটি পড়া হয়েছে

এতদিন ছাপোষা বাঙালির ভ্রমণপিপাসা মেটাতে কার্যকরী ভূমিকা ছিল “দীপুদা”র হাতে। অর্থাৎ পকেটের স্বাস্থ্য বুঝে কাছেপিঠে যাওয়ার ক্ষেত্রে দীঘা, পুরী ও দার্জিলিং ছিল প্রথম পছন্দের স্থান। সময় যত গড়িয়েছে, এ রাজ্যের আনাচে কানাচে গড়ে উঠেছে একাধিক নতুন নতুন পর্যটন কেন্দ্র। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রথম থেকেই পশ্চিমবঙ্গের পাহাড় থেকে সাগর পর্যন্ত একাধিক স্থানকে বাছাই করে পর্যটনকেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে পরিকাঠামো তৈরির কাজ চালানো হচ্ছে।

কলকাতা থেকে মাত্র দেড়শ কিলোমিটার পথ অতিক্রম করলেই পৌঁছে যাওয়া যাবে ” জুনপুটে” । মনোরম সমুদ্রের আছড়ে পড়া ঢেউয়ের শব্দের পাশাপাশি, গাছ গাছালি পূর্ণ নৈসর্গিক প্রাকৃতিক শোভা, যেকোনো মানুষকে সহজেই আকৃষ্ট করবে এখানে গেলে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাব ডিভিশনের অন্তর্গত দেশপ্রাণ সিডি ব্লকের এই জুনপুট গ্রামটি এখন ভ্রমণপিপাসুদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। দীঘা, শঙ্করপুর, মন্দারমনির জনকোলাহল এড়িয়ে একান্তে চিকচিক করা সোনালী বালির ওপর আছড়ে পড়া সমুদ্রের ফেনিল ঢেউয়ের নৈসর্গিক শোভা উপভোগ করতে চান যে সকল পর্যটকরা, তাঁদের জন্য জুনপুটের বিকল্প নেই বললেই চলে। নব বিবাহিত দম্পতিদের মধুচন্দ্রিমার জন্য এবং প্রেমিক প্রেমিকাদের একান্তে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর জন্য, জুনপুটের রোমান্টিক পরিবেশের হাতছানি, এড়িয়ে যাওয়া একেবারেই অসম্ভব।

কলকাতা থেকে সরকারি বাস বা দূরপাল্লার বাস ধরে সরাসরি কাঁথি চলে আসা যায়। এখান থেকে প্রাইভেট গাড়ি, অটো, ভুটভুটি করে জুনপুট পৌঁছাতে মাত্র ৩০ থেকে ৩৫ মিনিট লাগবে। ট্রেনে আসতে গেলে, প্রথমে হাওড়া স্টেশন থেকে দীঘা অভিমুখের যে কোনো ট্রেন ধরে কাঁথি নামতে হবে। কাঁথি রেল স্টেশন থেকে অটো করে জুনপুটের সমুদ্রের নিকটবর্তী টুরিস্ট স্পটে পৌঁছনো যাবে। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসতে চান তাদেরকেও সেই একই পথ ধরে কোলাঘাট হয়ে কাঁথি পৌঁছতে হবে, সেখান থেকে অনতিদূরে জুনপুট টুরিস্ট স্পটে পৌঁছাতে হবে। রাত্রিযাপনের জন্য, জুনপুটে একাধিক হোটেল ও রিসর্ট রয়েছে।

জুনপুটের একদিকে মনোরম সমুদ্র, অন্যদিকে একাধিক পুকুর ও ভেড়ির মাধ্যমে চিংড়ি সহ নানান ধরণের মাছ চাষ করা হয়। সেই জন্য এই এলাকাটি মূলত মৎস্যব্যবসায়ীদের বসবাসের উপযোগী স্থান হয়ে উঠেছে। জুনপুটের সমগ্র এলাকাটিতে সবুজের আধিক্য বেশি হওয়ার কারণে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে পর্যটকদের জন্য। পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে এই এলাকার সুপ্রাচীন কপালকুণ্ডলা মন্দিরটিও দেখে নেওয়া যায়।
মাছের আধিক্য বেশি থাকার জন্য রসনা তৃপ্তির অন্যতম অঙ্গ হিসাবে বিভিন্ন ধরনের মাছের স্বাদ সহজেই পেতে পারেন পর্যটকরা এখানে এলে। পর্যটন কেন্দ্র হিসেবে নিরুপদ্রব অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে সদা সতর্ক থাকা এবং পর্যটকদের জন্য অনুকূল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সব রকম আঁটো সাঁটো ব্যবস্থা পাকা করা হয়েছে। বছরের যেকোনো সময়ই এই জুনপুটে চলে আসা যায়। প্রকৃতি প্রেমীদের জন্য সুন্দরী জুনপুটের হাতছানি উপেক্ষা করা সম্ভব নয়। তাই সময় নষ্ট না করে ঘুরে আসুন জুনপুট।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

পুরীর মন্দিরে বোমা হামলার হুমকি, আটক ১
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
পিস্তল ও কার্তুজ সহ খিদিরপুর থেকে ধৃত যুবক
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার থেকে সাংসদদের বেতনে কোপ? কড়া নিয়ম আনছে কেন্দ্র
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team