কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
খুলল বইপাড়া
সুদীপ্তা চৌধুরী Published By: 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১, ০৪:১৪:৩৯ পিএম
  • / ৫৭৩ বার খবরটি পড়া হয়েছে

সংক্রমণ ঠেকাতে চালু হওয়া করোনা বিধিনিষেধের কড়াকড়িতে কিছুটা ছাড় দিয়েছে সরকার। আর এই ছাড়ের আওতায় বিভিন্ন সামগ্রীর দোকান বিভিন্ন সময়ে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবার তাতে যোগ হল বই পাড়া বা বইয়ের দোকান। মিষ্টির দোকান গয়নার দোকান ও শাড়ির দোকানের মতো আংশিক সময়েও খোলা থাকবে বইয়ের দোকান। গত ২৮ মে বুক সেলার্স গিল্ডের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে বইয়ের দোকান কিছু সময় খোলার ব্যাপারে আবেদন জানানো হয়।সেই আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বইয়ের দোকান খোলা রাখার কথা জানান। সেই মতো মঙ্গলবার থেকেই খুলে গেল বইপাড়া সহ বিভিন্ন বইয়ের দোকান। সে ক্ষেত্রে অল্প হলেও বিক্রির মুখ দেখবেন প্রকাশকেরা।
কলেজ স্ট্রিটের বই-ব্যবসায়ীরা জানাচ্ছেন, গত বছর লকডাউনের সময় থেকে তাঁদের ব্যবসায় মন্দা শুরু হয়েছে। তার পরে এসেছিল আমফানের ধাক্কা। বহু প্রকাশনা সংস্থার অফিস এবং বিক্রেতার দোকানে জল ঢুকে নষ্ট হয়ে গিয়েছিল লক্ষাধিক টাকার বই। গত ডিসেম্বরে করোনার প্রকোপ কমতে শুরু করার পরে ব্যবসা ধীরে ধীরে চাঙ্গা হতে শুরু করেছিল। কিন্তু চলতি বছরে অতিমারির দ্বিতীয় ঢেউ সব হিসেব ওলটপালট করে দিয়েছে। বিক্রেতাদের মতে, ব্যবসার ভিতটাই ভেঙে দিয়েছে করোনা। সেই পরিস্থিতিতে সরকারের এই সাময়িক ছাড় কিছুটা হলেও তাঁদের ক্ষতির বিষয়টি সামলাতে সহায়তা করবে বলেই মত বিক্রেতাদের।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

পিস্তল ও কার্তুজ সহ খিদিরপুর থেকে ধৃত যুবক
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার থেকে সাংসদদের বেতনে কোপ? কড়া নিয়ম আনছে কেন্দ্র
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team