কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
খুচরো ব্যবসায়ী ও তথ্য প্রযুক্তিতে ছাড় ঘোষণা মমতার
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১, ০৪:৫৮:০৫ পিএম
  • / ৪৩১ বার খবরটি পড়া হয়েছে

৩১ মে পর্যন্ত ছিল বঙ্গের প্রথম দফার কোভিড বিধিনিষেধ। কিন্তু রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার কমতে শুরু করলে, রাজ্য সরকার পুনরায় ১৫ জুন পর্যন্ত তার মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয়। তবে দ্বিতীয় দফার এই কোভিড বিধিনিষেধ শুরু হওয়ার আগে সোমবার ৩১ মে নবান্নে বৈঠক করে এই বিধি নিষেধে কিছু আংশিক ছাড়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আংশিক ছাড় দেওয়া হচ্ছে তথ্য প্রযুক্তি সংস্থা এবং কিছু খুচরো ব্যবসায়ীদের। নির্দেশে বলা হয়েছে, বঙ্গের কিছু তথ্য প্রযুক্তি সংস্থা তাদের ১০ শতাংশ কর্মী নিয়ে অফিসে কাজ করতে পারবে। দুপুর ১২ থেকে থেকে বিকেল ৩টে পর্যন্ত খুচরো বাজার গুলিকে ছাড় দিয়েছে রাজ্য সরকার। বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত। ১২টা থেকে ৩টে পর্যন্ত মিষ্টির দোকান, শাড়ি, গয়নার দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়া বাকি যা বিধি নিষেধ ছিল, সে গুলি একই ভাবে বজায় থাকবে। এদিন দ্বিতীয় দফার বিধি নিষেধের নতুন নিয়মাবলী ঘোষণার পর যশ সংক্রান্ত বিষয় নিয়ে পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং যশ প্রকোপে যে সব জেলা গুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জেলার ডিএমরা। ঘূর্ণিঝড়ের মোকাবিলা করা গেলেও, ঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি পূরণের জন্য এদিন বেশ কিছু পরামর্শ দেওয়া হয় জেলার ডিএম’দের। সেই সঙ্গে তাঁদের আর্থিক সাহায্যেরও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

দু-দিন ছাড়াই মেট্রো বিভ্রাট, সাতসকালেই ভোগান্তিতে যাত্রীরা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team