কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ক্রিকেটারদের বার্ষিক চুক্তি নিয়ে ঘোর বিবাদ শ্রীলঙ্কায়
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১, ০৮:১৩:১৭ পিএম
  • / ৫১৬ বার খবরটি পড়া হয়েছে

ভারতীয় জাতীয় দলের কোচের হয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়া হবে তো রাহুল দ্রাবিড়ের? বিসিসিআই প্রস্তুত। কিন্তু সমস্যা শ্রীলঙ্কার। শুরু হয়েছে ডামাডোল। সেই দেশের জাতীয় ক্রিকেটাররা একসঙ্গে জানিয়ে দিয়েছে, লঙ্কা বোর্ডের প্রস্তাবিত বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে সই করবে না। অভিযোগ, স্বচ্ছতা নেই শ্রীলঙ্কা বোর্ডের কাজকর্মে।

দলের অধিকাংশ সিনিয়র ক্রিকেটার দাবী করেছেন, যে চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে সেটি মোটেই গ্রহণযোগ্য নয়। এমনকি, এই তালিকায় বেশকিছু ক্রিকেটার জায়গা পাননি – যাঁরা পারফরম্যান্সের বিচারে এই চুক্তির যোগ্য।

ক্রিকেটাররা একজোট হয়ে জানিয়েছে, আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য সফরের চুক্তিতে কেউ সেই করবে না। বলা হল, পরের কোন সফরের জন্যও ক্রিকেটাররা চুক্তি সই করবে না।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দেশের ২৪ জন ক্রিকেটারদের চারটি স্তরে ভাগ করেছে। সেইসব ক্রিকেটারদের ৩ জুনের মধ্যে চুক্তিতে সই করার দিন ধার্য্য করে দিয়েছিল বোর্ড। বার্ষিক রেটেনেরশিপ রাখা হয়েছে ৭০ হাজার থেকে ১ লাখ মার্কিন ডলার। দেশের তারকা ব্যাটসম্যান ধনঞ্জয়া ডে সিলভাকে সবচেয়ে বেশি চুক্তি পেয়েছেন – ১ লাখ মার্কিন ডলার।

একমাস আগে থেকে শ্রীলঙ্কার ক্রিকেটাররা বলে আসছিলেন, ফিকা’র( ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন) থেকে জেনেছে , তাদের জন্য প্রস্তাবিত বার্ষিক চুক্তি অন্যান্য সব দেশের তিন ভাগ কম।

শ্রীলঙ্কার ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ইংল্যান্ড সফরে ৩টি করে ওয়ান ডে আর টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা। তবে ক্রিকেটাররা, একটা কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশের হয়ে খেলাটা তাদের প্রধান লক্ষ্য। শ্রীলঙ্কা বোর্ড অবশ্য বলে দিয়েছে, চুক্তিতে সই না করলে ক্রিকেটারদের মাহিনা দেওয়া হবেনা।

এক সিনিয়র ক্রিকেটার আবার বলে বসেছেন, এই বার্ষিক কেন্দ্রীয় চুক্তি জনসমক্ষে প্রকাশ করে ক্রিকেটারদের নিরাপত্তা বিঘ্ন ঘটিয়েছে। বোর্ডের এমন মনোভাব ক্রিকেটারদের আত্মবিশ্বাস আর মানসিক শান্তি নষ্ট করবে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ক্রিকেট অ্যাডভাইসারি কমিটির ( সি এ সি) চেয়ারম্যান অরবিন্দ ডে সিলভা অবশ্য দাবি করেছেন, এই চুক্তি তিন ধরনের ক্রিকেটে পারফরমেন্সের ভিত্তিতে তালিকা বানানো হয়েছে। এবং তা যথার্থ।

এমন পরিস্থিতিতে ক্রিকেটাররা চুক্তিতে সই না করে জাতীয় দলের হয়ে খেলতে নামতে পারেন কিনা এখন তাই দেখার।
ছবি:সৌ – টুইটার।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team