কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
করোনা মোকাবিলায় প্রস্তুত ইসলামিয়া হাসপাতাল
দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় Published By: 
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১, ০২:১৯:৪৫ পিএম
  • / ৫৫৮ বার খবরটি পড়া হয়েছে

করোনা সংক্রামিত মানুষজনের চিকিৎসায় পথ চলা শুরু করলো ইসলামিয়া হাসপাতাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকারের পক্ষ থেকে তিন কোটি ৭৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যে আধুনিক মানের এই হাসপাতালের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। কলকাতার একটি খ্যাতনামা নার্সিংহোমের সঙ্গে যৌথ উদ্যোগে করোনা সংক্রমণ মোকাবিলায় মানুষকে পরিষেবা দিতে প্রস্তুত এই ইসলামিয়া হাসপাতাল। টেকনিক্যাল সাপোর্ট, স্পেশালাইজড ডাক্তারের সাপোর্ট সহ প্রয়োজনীয় সব রকম ব্যবস্থাই গড়ে উঠেছে আধুনিকতার মোড়কে। করোনা চিকিৎসায় প্রথম পর্যায়ে মোট ১১০টি বেডের ব্যবস্থা থাকছে এখানে। যার মধ্যে এইচডি ইউ, ও আইসিইউ মিলিয়ে ১৫ টি বেডের ব্যবস্থা রাখা হচ্ছে। ৪৫টি জেনারেল বেডেরও ব্যবস্থা থাকছে এখানে। ৫০টি বেডে বাইপ্যাক মেশিনের সাপোর্ট রাখা হচ্ছে এই হাসপাতালে।১৫টি ভেন্টিলেটরের ব্যবস্থাও থাকছে এখানে। করোনা চিকিৎসার স্বার্থে ইসলামিয়া হাসপাতালের গোটা বিল্ডিংটিতেই প্রতিটি বেডের জন্য সেন্ট্রালাইজড অক্সিজেন পাইপলাইনের ব্যবস্থা রাখা হয়েছে। রবিবার ইসলামিয়া হাসপাতালে শুভ সূচনা করে এমনটাই জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। পাশাপাশি তিনি এও জানান, এই হাসপাতলে করোনা সংক্রমনের চিকিৎসা করার জন্য যাদের স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে, তাঁদের চিকিৎসার ব্যবস্থা থাকবে বিনামূল্যে। যে সব গরিব মানুষ যাদের স্বাস্থ্য সাথীর কার্ড এখনো নেই তাঁদের জন্যেও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে এই হাসপাতালে বলেও জানান ফিরহাদ। শহর কলকাতা জুড়ে কলকাতা পুরসভার যে সব সেফহোমগুলি চালু রয়েছে, সেখানে যদি কোনো করোনা সংক্রামিত ব্যক্তির ভেন্টিলেশন বা অন্য কোন এমার্জেন্সি সাপোর্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তাঁদের দ্রুত এই ইসলামিয়া হাসপাতালে স্থানান্তরিত করে আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও এদিন জানালেন ফিরহাদ হাকিম।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team