কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
করোনা মুক্ত ক্যাম্পাস গড়তে উদ্যোগী আইআইটি
সৌম্যকান্তি ত্রিপাঠি Published By:  • | Edited By: ঋতিকা দাস
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১, ০৩:৪৫:০২ পিএম
  • / ৩৪৮ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: ঋতিকা দাস

করোনা মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে, আইআইটি খড়্গপুরের টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনব উদ্যোগ নেওয়া হল। ক্যাম্পাস নির্ভর পরিচারিকা, নিরাপত্তা কর্মী থেকে সবজি-মাছ ব্যবসায়ী, ক্যান্টিন কর্মী সহ সকলকেই বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছেন সেখানকার অধ্যাপক ও অধ্যাপিকারা। আইআইটি খড়গপুরের প্রায় ৭০০ জন ফ্যাকাল্টি মেম্বার্স বা অধ্যাপক ও অধ্যাপিকারা মিলিত ভাবে ক্যাম্পাসের মোট ৩,০০০ জনের জন্য ফ্রিতে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছেন। এজন্য, প্রায় ১৮ লক্ষ টাকা তাঁরা ব্যায় করতে চলেছেন বলে জানা গেছে। আইআইটি জিমখানাতে এই ভ্যাকসিনেশন কর্মসূচি শুক্রবার থেকে শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

আইআইটি খড়গপুরের অধ্যাপক ও অধ্যাপিকাদের সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ক্যাম্পাসের সঙ্গে জড়িত যাঁরা এখনও ভ্যাকসিন পাননি, তাঁদের সকলের জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হবে। অধ্যাপক-অধ্যাপিকা, রিসার্চ স্কলার থেকে আইআইটি ভেতরে থাকা রিক্সা চালক, ব্যবসায়ী সকলকেই এই ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে। অধ্যাপক – অধ্যাপিকারা মনে করেছেন, ৭০০ জন শিক্ষকের মধ্যে বেশিরভাগ জনই ৪৫ উর্ধ্ব হওয়ায় তাঁরা এরই মধ্যে বিনামূল্যে ভ্যাকসিন পেয়ে গেছেন। তাহলে, তাঁরাও তো বাকিদের জন্য বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করতে পারেন। কারণ, ক্যাম্পাসের সঙ্গে জড়িত অনেকেরই ভ্যাকসিন বেসরকারি ভাবে কেনার সামর্থ্য নেই। তাই এই উদ্যোগ।

সুবৃহৎ এই ভ্যাকসিনেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে করোনা মুক্ত আইআইটি ক্যাম্পাস গড়ে তুলে, এর আকর্ষণীয় ও মনোগ্রাহী পরিবেশের সৌন্দর্য রক্ষা করা সম্ভব হবে বলে তাঁদের অভিমত। অন্যদিকে, সেখানকার এক প্রাক্তনী, যাঁরা বর্তমানে আমেরিকাতে আছেন, তাঁদের পক্ষ থেকে আইআইটি খড়্গপুরের বি.সি. রায় হাসপাতালে ২০ টি অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা করা হচ্ছে। খড়্গপুর আইআইটিটিতে ইউএসএ’র প্রাক্তনীরা এই উদ্যোগ নিয়েছেন। আইআইটি কর্তৃপক্ষ তাঁদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team