কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
করোনার জেরে অস্তিত্ব সংকটে টয়ট্রেন পরিষেবা
অংশুমান চক্রবর্তী Published By:  • | Edited By: দেবস্মিতা মণ্ডল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১, ০৪:৫৭:৩৮ পিএম
  • / ৬০৭ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: দেবস্মিতা মণ্ডল

দার্জিলিং বলতেই চোখের সামনে ভেসে ওঠে টয়ট্রেন। পাহাড়ের কোল ঘেঁষে পর্যটকদের নিয়ে সে ছুটে চলে পাহাড় চেনাতে। এবার করোনার প্রকোপে সেই টয়ট্রেনের অস্তিত্বই সংকটে। মারণ ভাইরাসের কারণে এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে বিখ্যাত টয়ট্রেন পরিষেবা। করোনার আগে দেশ-বিদেশের পর্যটকদের টানতে নানান প্যাকেজ, পরিষেবা এবং জয় রাইডের সংখ্যা বাড়িয়েছিল উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। বর্তমানে যাত্রী এবং পর্যটকদের দেখা না মেলায় লোকোশেডের ভিতরেই একাকী সময় কাটাচ্ছে টয়ট্রেনের ইঞ্জিন এবং কামরাগুলি। ফলে চিন্তার ভাঁজ উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের কপালে।
১৮-এর দশকে ব্রিটিশ আমলে সমতল থেকে পাহাড়ে টয়ট্রেন পরিষেবা শুরু হয়। ১৯৯৯ সালে ইউনেস্কোর তরফ থেকে দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে হেরিটেজের শিরোপা দেওয়া হয়। সেই শুরু তারপর থেকে সেই শিরোপা ধরে রাখতে অবিরাম যুদ্ধ চালিয়ে চলেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। টয়ট্রেনের হাত ধরে উত্তরের পাশাপাশি রাজ্যগুলির পর্যটন শিল্পেও এসেছে আমূল পরিবর্তন। তবে ধস এবং তারপর করোনা আবহের জেরে ইউনেস্কোর প্রদান করা সেই হেরিটেজ শিরোপাটি আদৌ ধরে রাখা সম্ভব হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এব্যাপারে, উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানিয়েছেন, করোনা অতিমারিতে যাত্রী এবং পর্যটকদের দেখা নেই৷ যার ফলে শিলিগুড়ি থেকে দার্জিলিং টয়ট্রেন পরিষেবা এবং পাহাড়ের জয়রাইডগুলি বন্ধ রাখা হয়েছে। কিন্তু প্রতিনিয়ত রক্ষনাবেক্ষণের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে যাতে করোনার প্রকোপ কেটে গেলেই ফের সেই পরিষেবা চালু করা যায়।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

পিস্তল ও কার্তুজ সহ খিদিরপুর থেকে ধৃত যুবক
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার থেকে সাংসদদের বেতনে কোপ? কড়া নিয়ম আনছে কেন্দ্র
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team