কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
এবার ‘বাংলার বাঘ’ বনাম ‘ব্লু টাইগার’
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১, ০৭:৩২:৫৭ পিএম
  • / ৪৪০ বার খবরটি পড়া হয়েছে

এবার ‘ব্লু টাইগার’ বনাম ‘বাংলার বাঘ’। বাংলাদেশ বনাম ভারত। দোহায় সোমবার বিশ্বকাপের এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের লড়াই। এই দুই দলের এই ম্যাচটি বাংলাদেশে হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সব ম্যাচ এখন কাতারে হচ্ছে। শেষবার বাংলাদেশ এবং ভারত কলকাতার সল্ট লেকের মাঠে মুখোমুখি হয়েছিল ২০১৯ সালে। সেই ম্যাচে শুরুতে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে থাকলেও শেষ দিকে গোল শোধ করে (১-১) ম্যাচ বাঁচায় ভারত। ভারতের হয়ে গোলটি করেছিলেন আদিল খান। তাঁর প্রথম আন্তর্জাতিক গোল ছিল সেটি। ভারতকে নিশ্চিত হার থেকে বাঁচিয়েছিলেন সেদিন।
এবার কাতারের দোহায় বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ ১-১ গোলে আফগানিস্তানের বিপক্ষে ড্র হওয়ার পর সেই রাতেই একই গ্রুপে আরও একটি ম্যাচ হয়। এশিয়ান চ্যাম্পিয়ন কাতার ১-০ গোলে হারায় ভারতকে। ভারতীয় শিবিরে বেজায় চিন্তা। সেদিনের হেরে যাওয়া ম্যাচে ভারতীয় ডিফেন্ডার দুবার হলুদ কার্ড (লালকার্ড) মাঠ ছেড়েছেন। তাতে ক্ষতিটা বেশিই হয়ে গেছে সুনীল ছেত্রীদের।
সোমবার(৭ জুন)বাংলাদেশ-ভারত ম্যাচ। পরের রাউন্ডে যাওয়ার সুযোগ বিশ্বকাপ পর্বে নেই ভারতের। কিন্তু এশিয়ান কাপের জন্য সুযোগ ভারতের নাগালের বাইরে যায়নি। তাই বাংলাদেশ ম্যাচ সুনীল ছেত্রীদের কাছে শুধু সম্মানের নয়,আরও বাড়তি কিছু। তাই চাপটা সামলে ম্যাচ জেতার জন্য মরিয়া ভারত।
এমন পরিস্থিতি কিন্তু আগে ছিল না। যে দলটি কাতার গিয়েছিল ফুরফুরে মেজাজে সেই দলটির আকাশে এখন দুশ্চিন্তার মেঘ। অথচ কাতার ম্যাচের আগেও প্রস্তুতি সেরে চনমনেই ছিল ভারতীয় দল। কিন্তু প্রথম ম্যাচের পরই ভারতীয় শিবিরের পুরো ছবিটাই বদলে গেছে।
সোমবার বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে দল সতর্ক হয়ে পা ফেলতে চাইছে। কাতারের বিপক্ষে দশ জনে ৭৩ মিনিট পর্যন্ত লড়ে যখন, তখন অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে থেকে ড্র করে বাংলাদেশ। দুটি দেশের মুখোমুখি লড়াইয়ের আগে, প্রথম ম্যাচের ফল দুই শিবিরকে অন্য মেজাজে বদলে দিয়েছে।
বাংলাদেশকে হারানো এখন প্রথম শর্ত। প্রথম লেগে পিছিয়ে পরেও ড্র করেছিল ভারত। জয়ের শপথ সুনীলদের মনে প্রাণে। বাংলাদেশকে হালকাভাবে নিতে চাইছে না ভারত। দলের অন্যতম রক্ষণভাগের স্তম্ভ রাহুল ভেকেকে কার্ড সমস্যায় এই ম্যাচে খেলতে দেখা যাবে না। মাঝমাঠের দক্ষ অনিরুদ্ধ থাপার করোনা পজিটিভ ধরা পড়ায়, তিনি আর এই টুর্নামেন্টে খেলতেই পারবেন না। হ্যামস্ট্রিং এর চোট কাটিয়ে উঠতে পারেননি রাউলিং বর্জেস। বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন না। তাই সেরা দল নিয়ে নাম হচ্ছে না কোচ ইগর ষ্টিমাচের। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে ফুটবল খেলেছে, তার থেকে বিশ্লেষণ করে ম্যাচ স্ট্র্যাটেজি ঠিক করে দিচ্ছেন কোচ।
আফগানিস্তান ম্যাচে মূল্যবান গোলটি করে পয়েন্ট এনেছিলেন তপু বর্মন। পরিসংখ্যান বলছে, ২৯ টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুদল। ভারত জিতেছে ১৫ টিতে। হেরেছে ২টি ম্যাচে। আর ১৪ টি ম্যাচ ড্র হয়েছে। শেষ ৩টি ম্যাচ ড্র হয়েছে। কলকাতায় প্রথম লেগের ম্যাচও (অক্টোবর,২০১৯) ড্র হয়েছিল।
ম্যাচটি সরাসরি দেখা যাবে, স্টার স্পোর্টস ওয়ান এবং হিন্দিতে আর জিও টিভিতে। খেলা শুরু সন্ধ্যা ৭.৩০।

ছবি: সৌ -ট্যুইটার।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team