কলকাতা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
উল্টে গেল বিদেশি মদ ভর্তি গাড়ি
সৌম্যকান্তি ত্রিপাঠি Published By: 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১, ০৩:৫৬:৫৪ পিএম
  • / ৬৪০ বার খবরটি পড়া হয়েছে

খড়্গপুর শহরের মাঝে উল্টে গেল বিদেশি মদ ভর্তি গাড়ি। করোনা বিধি না মেনে বোতল কুড়োতে হুড়োহুড়ি সুরা প্রেমীদের। মঙ্গলবার (১ লা জুন) থেকে খুলে গেছে মদের দোকান। ‘সুখের নিঃশ্বাস’ ফেলেছিলেন আপামর সুরা প্রেমীরা! এর মধ্যেই, দোকানে দোকানে মদের জোগান দিতে গাড়ি ভর্তি মদ সাপ্লাই দেওয়া হচ্ছে। আর, তাতেই দুর্ঘটনা ঘটে গেল একেবারে মাঝ শহরে। বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের মালঞ্চের কাছে ম্যাটাডোর ভর্তি বিদেশী মদের গাড়ি উল্টে যায়। ব্যাস। আর দেখে কে, দুর্ঘটনা নিয়ে মানুষ যত না চিন্তিত, দীর্ঘদিন ‘তৃষ্ণার্ত’ থাকা সুরাপ্রেমীরা মদের বোতল কুড়োতেই ব্যস্ত।
জানা গেছে, গাড়িটি খরিদা থেকে মালঞ্চের দিকে যাচ্ছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মাঝরাস্তায় উল্টে যায়। যদিও ‘দুর্ঘটনা’, তবুও যেন এর অপেক্ষাতেই ছিলেন পথচারীরা। তার ওপর আবার ১২ টা থেকে ৩ টে পর্যন্ত খুচরা বাজার খোলা থাকায়, জনসমাগমও বেশ ভালোই ছিল। সবমিলিয়ে, করোনা-ফরোনা ভুলে গিয়ে, আস্ত থাকা মদের বোতল গুলি কুড়োনোর জন্য রীতিমতো হিড়িক পড়ে গেল। তাঁদের কাছে তখন- ‘আহা কি আনন্দ আকাশে বাতাসে!’ পরিস্থিতি সামাল দিতে পৌঁছতে হয় পুলিশকে। ওই জায়গা ব্যারিকেড করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। জানা গেছে চালক ও খালাসি সুস্থ আছেন।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানকে ঘিরে সঙ্কট তীব্র! জয়শংকরকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বোলিং ব্যর্থতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জলে গেল রাহুলের শতরান
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
দেশের বৃহত্তম মহাকাল মন্দির, পাহাড়ের পর্যটনে নয়া মাইলফলক
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, তারপর কী হল?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মনোকিনিতে সি-বিচে বিপাশা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ভিসা ছাড়া কতগুলি দেশে যেতে পারবেন ভারতীয়রা? দেখুন বড় খবর
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন এই বিএলও, কেতুগ্রাম কাণ্ডে তীব্র জল্পনা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
রাজকোটে লড়াকু সেঞ্চুরি রাহুলের! কিউয়িদের কত টার্গেট দিল ভারত?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team