কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চেলসির
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১, ০৮:৩৫:৫৪ এম
  • / ৬১৩ বার খবরটি পড়া হয়েছে

নীল রঙের জয় হল। চে – এল – সি। চে – এল – সি। জয়গান স্টেডিয়ামে। স্টেডিয়ামের বাইরে। গোটা ইংল্যান্ডে। গোটা ফুটবল বিশ্বে। হাওয়াই স্বাভাবিক। ইউরোপ সেরা এখন তারাই। শনিবার রাতে পোর্তোর এস্তাদিও দো দ্রাগাও স্টেডিয়ামের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসি ট্রফি নিয়ে আনন্দে ভাসলো। এই মরশুমে দুরন্ত ফর্মে থাকা ম্যানচেষ্টার সিটিকে ১-০ গালে হারিয়ে চ্যাম্পিয়ন হল। চেলসির হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন মিডফিল্ডার কাই হাভার্টজ। চুক্তি অনুযায়ী দলের সবচেয়ে দামী ফুটবলার তিনি। কিন্তু এই মরশুমে সুবিধা করতে পারছিলেন না। শনিবার মোক্ষম মঞ্চে নায়ক হয়ে উঠলেন।

জার্মান ফুটবলার হাভার্টজ গোল খরার মধ্যে দিয়ে চলছিলেন। চ্যাম্পিয়ন্স লিগে এবার এই ফাইনালের আগে ১৯টি ম্যাচ খেলেছিলেন। একটিও গোল করতে পারেননি। এরমধ্যে ১১ টি দলের গোল হওয়ার পিছনে তাঁর ভূমিকা ছিল মাত্র ৩টি গোলে। এই টুর্নামেন্টের ফাইনালে শুধুমাত্র গোল করলেন। ২০১৩ সালে এই ইউরোপিয়ান সেরা টুর্নামেন্টে এমনটা ঘটেছিল ইইকে গুণ্ডগানের ক্ষেত্রেও। কেবলমাত্র ফাইনালে গোল করেছিলেন। প্রায় ২৩ বছরের বয়সে হাভার্টজ হলেন এমন কীর্তির ১১তম ফুটবলার যিনি সবচেয়ে কম বয়সী হয়ে ফাইনালে গোল করলেন। এটাও হল, তিনি হলেন প্রথম জার্মান ফুটবলার যিনি কোনও জার্মান দলের দলের হয়ে না খেলে অন্য দেশের ক্লাব দলের হয়ে খেলে ফাইনালে গোল করলেন।
এবার নিয়ে চেলসি দ্বিতীয়বার এই খেতাব জিতলো। এবারের টুর্নামেন্টে এই দল খেলেছে মত ১৩ টি ম্যাচ। ৯টি তে জয়। ড্র ৩টি। আর হার একটিতে। নিজেরা ২৩ টি গোল করেছে। খেয়েছে মাত্র ৪টি ( যা সব দলের মধ্যে সবচেয়ে কম)।

ম্যান সিটির কোচ পেপে গার্দিওলার জন্য এই দলকে ফাইনালে এগিয়ে রেখেছিল। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মরশুমের চ্যাম্পিয়ন বলে কথা। কিন্তু এই ফাইনালে জয়ের পর চেলসি কোচ থমাস তুচেল বিশ্ব ফুটবলের কোচ গুয়ারদিওলার প্রবল প্রতিপক্ষ হয়ে উঠলেন। ১৮ মাসের চুক্তিতে তুচেল নীল দলের দায়িত্ব নিয়েছিলেন। এই সাফল্যের পর চেলসি নিশ্চিতভাবে নুতন চুক্তি করে তাঁকেই ধরে রাখবে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

পিস্তল ও কার্তুজ সহ খিদিরপুর থেকে ধৃত যুবক
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার থেকে সাংসদদের বেতনে কোপ? কড়া নিয়ম আনছে কেন্দ্র
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team