কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
আলাপনকে বিপর্যয় আইনে চিঠি কেন্দ্রের
কল্লোল মণ্ডল Published By: 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১, ০৫:৪৭:১৪ পিএম
  • / ৬৪১ বার খবরটি পড়া হয়েছে

মুখ্যসচিবের পদ থেকে অবসর নিলেও আলাপন বন্দ্যোপাধ্যায়কে বিপর্যয় মোকাবিলা আইনে শো-কজ নোটিশ পাঠাল কেন্দ্র! যার জবাব জবাব দিতে হবে তিনদিনের মধ্যে। কলাইকুন্ডায় প্রধানমনত্রীর ডাকা বৈঠকে কেন আলাপন বন্দ্যোপাধ্যায় যোগ দেননি, তা জানতে চেয়ে কেন্দ্রীয় সরকারের আন্ডার সেক্রেটারি আশিস কুমার সিং সরাসরি চিঠি পাঠালেন আলাপনকে। চিঠিতে জানতে চাওয়া হয়েছে, গত শুক্রবার কলাইকুন্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যশ পর্যালোচনা বৈঠকে কেন উপস্থিত ছিলেন না আলাপন? প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের প্রধান। তাঁর বৈঠকে উপস্থিত না থেকে আলাপন যা করেছেন তা বিপর্যয় মোকাবিলা আইনের ৫১ ধারা ভঙ্গের শামিল। সেই ধারা অনুযায়ী কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা তিনদিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। পাশাপাশি চিঠিতে এও বলা হয়েছে, যে ঘরে বৈঠক হওয়ার কথা ছিল সেখানে প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীরা রাজ্য সরকারের আধিকারিকদের পৌঁছনোর জন্য ১৫ মিনিট অপেক্ষা করেন। তারপরে মুখ্যমন্ত্রী ও তৎকালীন মুখ্যসচিব অর্থাৎ আলাপন সেখানে পৌঁছন এবং সঙ্গে সঙ্গে বেরিয়ে যান। এই কাজের ব্যাখ্যা চাওয়া হয়েছে চিঠিতে। সশরীরে দিল্লিতে গিয়ে সেটা জানাতে হবে তাঁকে৷ এখনও পর্যন্ত আলাপন ওই শো কজ নোটিশ নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে নবান্ন সূত্রের খবর, তিনি যথাবিহিত ওই চিঠির জবাব দেবেন।
সোমবার নর্থ ব্লকে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তিনি দিল্লি যাননি। বরং মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে ছিলেন। নির্ধারিত সময় দিল্লিতে কাজে যোগ না দেওয়ায় রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে শো-কজ করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু এদিন নিজের কর্মজীবন থেকে অবসর নেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তারপরই মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে তাঁকে নিযুক্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১ জুন থেকেই মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা পদে নতুন কর্মজীবন শুরু করছেন তিনি। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে ফের শোকজ করল কেন্দ্র৷ জানতে চাওয়া হল যশ নিয়ে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর বৈঠকে কেন তিনি অনুপস্থিত ছিলেন?

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
টিস্যুতে লেখা হুমকি বার্তা, ভয়াবহ কাণ্ড ইন্ডিগো বিমানে!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team