কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
কাল ভোরে চিলির বিরুদ্ধে মাঠে নামছেন মেসি
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১, ০৮:২৭:৫২ পিএম
  • / ৪৭৫ বার খবরটি পড়া হয়েছে

বার্সেলোনায় আরও দুই মরসুম খেলার সম্ভাবনা জিইয়ে রেখে লিওনেল মেসি আগামী কাল ভোরে (ভারতীয় সময় সকাল সাড়ে পাঁচটায়) মাঠে নামছেন বিশ্ব কাপ কোয়ালিফাইং ম্যাচে চিলির সঙ্গে। চিলির সঙ্গে মেসিদের এই লড়াইয়ের দিকে তাকিয়ে গোটা ফুটবল দুনিয়া। কারণ ২০১৫ এবং ২০১৬–পর পর দু বছরের কোপা আমেরিকার ফাইনালে এই চিলির কাছে হেরেই স্বপ্ন ভঙ্গ হয়েছিল মেসির। আর ক’দিন পরেই ব্রাজিলে বসছে কোপা আমেরিকার আসর, যা হওয়ার কথা ছিল আর্জেন্তিনায়। শেষ পর্যন্ত করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় কোপা এবার আর্জেন্তিনা থেকে চলে গেছে ব্রাজিলে। তার আগে বিশ্ব কাপের কোয়ালিফাইং ম্যাচ খেলতে আর্জেন্তিনায় গেছেন তাদের অধিনায়ক। প্রসঙ্গত উল্লেখ্য, কোপা আমেরিকায় মেসিদের প্রথম ম্যাচ চিলির বিরুদ্ধে ১৩ জুন।

লিওনেল স্কালোনির আর্জেন্তিনা টিমে বেশির ভাগ খেলোয়াড়ই নতুন। অভিজ্ঞদের মধ্যে আছেন ডিফেন্সে নিকোলাস ওটেমেন্ডি, মাঝ মাঠে আ্যাঞ্জেলো ডিমারিয়া এবং ফরোয়ার্ডে লওতারো মার্টিনেজ এবং লিওনেল মেসি। চিলির আর্তুরো ভিদাল অবশ্য খেলতে পারবেন না। তিনি করোনায় আক্রান্ত। তবে গোলে ক্লদিও ব্রাভো এবং ফরোয়ার্ডে অ্যালেক্সি স্যাঞ্চেজ ভরসা চিলির।

ওদিকে বার্সেলোনার ম্যানেজমেন্ট খুবই আশাবাদী মেসির সঙ্গে তাঁদের আরও দু বছরের চুক্তি হতে যাচ্ছে। এবং তারপর ২০২৩-এর জুনের পর তিনি চলে যাবেন আমেরিকার মেজর লিগ সকারে। মেসির সঙ্গে বার্সার সরকারি চুক্তি না হলেও তাঁদের প্রেসিডেন্ট জুয়ান লাপোর্তার সঙ্গে তাঁর মৌখিক সমঝোতা হয়ে গেছে বলে দাবি করেছে স্পেনের ক্রীড়া দৈনিক মার্কা। তবে সই সাবুদ হবে মেসি কোপা আমেরিকা থেকে ফেরার পর।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team