কলকাতা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
‘অচ্ছে দিন’ আর কোথায়?
দেবাশিস দাশগুপ্ত Published By: 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১, ০৮:৫৫:০০ এম
  • / ৬৭৬ বার খবরটি পড়া হয়েছে

বহুদিন ধরে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে ‘অচ্ছে দিন’-এর কথা শোনা যায় না। ২০১৪ সালের আগে ও পরে প্রধানমন্ত্রীর মুখে খুব শোনা যেত এই শব্দবন্ধ। এখন উধাও। যে অচ্ছে দিনের স্বপ্ন মোদীজি দেখিয়ে ছিলেন, তা এখন ভেঙেচুরে একাকার হয়ে গিয়েছে। অচ্ছে দিন কেমন, তা আমরা টের পেয়েছি ২০১৬ সালে নোট বন্দির সময়। সারা দেশে মানুষের কী ভোগান্তিই না হয়েছে তখন। এটিএমের সামনে লম্বা লাইন, ব্যাঙ্কের কাউন্টারে লম্বা লাইন। অথচ কোথাও টাকা নেই। পাশাপাশি পুরোনো নোট জমা দেওয়ার জন্যও লাইন। রাতারাতি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নোট বাতিলের ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী।
অচ্ছে দিন কাকে বলে, তা আমরা দেখলাম গত বছর করোনা পর্বে কোনও সময় না দিয়ে লকডাউন ঘোষণার পরে। কী অসহনীয় অবস্থাই না হল হাজার হাজার পরিযায়ী মানুষের। এক জেলা থেকে অন্য জেলায় মানুষ পৌঁছল হেঁটে। এক রাজ্য থেকে অন্য রাজ্যে বাড়ির পথে যেতে মানুষকে হাঁটতে বাধ্য হতে হল। রেলের লাইন বরাবর হাঁটতে গিয়ে দূরপাল্লার গাড়ির তলায় পড়ে মৃত্যু হল কতজনের। কতজন বাড়ি পর্যন্ত পৌঁছনোর আগেই রাস্তায় মুখ থুবড়ে পড়ল। আহা, কী অচ্ছে দিন।
অচ্ছে দিন আমরা দেখলাম করোনার দ্বিতীয় তরঙ্গের অভিঘাতে। অক্সিজেন নেই, হাসপাতালে বেড নেই। কত লোক অক্সিজেন না পেয়ে, বেড না পেয়ে মারা গেল, তার কোনও হিসেব নেই। অচ্ছে দিনই তো বটে।
সেই অচ্ছে দিনের বেলুন চুপসে গিয়েছে সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের এক রিপোর্টে। দেশের সব মানুষকে খাদ্য সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতা এবং লিঙ্গ বৈষম্য দূর করার ক্ষেত্রে পিছিয়ে থাকার নিরিখে মোদীর ভারত প্রায় রেকর্ড করে ফেলেছে। জনস্বাস্থ্য, সর্বজনীন শিক্ষা, শিশুদের অপুষ্টি দূরীকরণ, বেকারত্ব প্রভৃতি সূচকে ভারতবর্ষ ক্রমেই পিছিয়ে পড়ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রীলঙ্কা, ভুটান, নেপাল এমনকী বাংলাদেশের মতো ছোট দেশের থেকেও ওই সব সূচকে ভারত তালিকার অনেক নীচের দিকে। রাষ্ট্রপুঞ্জের সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল বা স্থায়ী উন্নতির সূচকে গত বছরের তুলনায় ভারত দুই ধাপ পিছিয়ে গিয়েছে। গত বছর ভারত ছিল তালিকার ১১৫ নম্বরে। এবার ভারত ১১৭ তম স্থানে নেমেছে। দেশের সব মানুষকে খাদ্য সুরক্ষা দেওয়া ও লিঙ্গ বৈষম্য দূরীকরণের সূচকে ভারত অনেকটাই পিছিয়ে।
২০১৫ সালে সাসটেনেবল ডেভেলপমেন্ট প্রকল্প চালু করে। ২০৩০ সালের মধ্যে যাতে পৃথিবীতে শান্তি ও সমৃদ্ধি আসে, তার জন্য মোট ১৭টি বিষয়কে চিহ্নিত করে রাষ্ট্রপুঞ্জ। তারা ওই ১৭টি বিষয় দূর করার জন্য দেশগুলোকে নানা পরিকল্পনা গ্রহণ করতে বলেছিল। সেই বিষয়গুলির মধ্যে রয়েছে দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ দূষণ রোধ, সকলের জন্য খাদ্য সুরক্ষা, উন্নত মানের শিক্ষা, লিঙ্গ বৈষম্য রোধ ইত্যাদি। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে, ভারত খাদ্য সুরক্ষা ও লিঙ্গ বৈষম্য রোধের ক্ষেত্রে অত্যন্ত খারাপ ফল করেছে। এই রিপোর্টই বলে দিচ্ছে, মোদী সরকার শুধু ঢক্কা নিনাদেই ব্যস্ত। সরকারি প্রচারে সব কিছু ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোয় এই সরকারের জুড়ি নেই। কিন্তু সেই প্রচারের সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানকে ঘিরে সঙ্কট তীব্র! জয়শংকরকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বোলিং ব্যর্থতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জলে গেল রাহুলের শতরান
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
দেশের বৃহত্তম মহাকাল মন্দির, পাহাড়ের পর্যটনে নয়া মাইলফলক
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, তারপর কী হল?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মনোকিনিতে সি-বিচে বিপাশা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ভিসা ছাড়া কতগুলি দেশে যেতে পারবেন ভারতীয়রা? দেখুন বড় খবর
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন এই বিএলও, কেতুগ্রাম কাণ্ডে তীব্র জল্পনা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
রাজকোটে লড়াকু সেঞ্চুরি রাহুলের! কিউয়িদের কত টার্গেট দিল ভারত?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team