অর্ণব দুর্বল, সাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি! ৪ নভেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

Must Read

ওয়েব ডেস্ক : একদিকে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, অন্যদিকে সাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। এর জেরে আগামী ৪ নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবারের পর দক্ষিণবঙ্গে নতুন করে সতর্কতা জারির মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার পরের দু’দিনে ফের একই হারে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, অর্ণব শক্তি হারিয়ে দক্ষিণ ছত্তীসগঢ় ও দক্ষিণ ওড়িশার উপরে নিম্নচাপে পরিণত হয়েছে। শেষ ছ’ঘণ্টায় সেটি ঘণ্টায় প্রায় ১৮ কিলোমিটার বেগে এগিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিম্নচাপটি আরও দুর্বল হয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার ভারী বৃষ্টিও হয়েছে।

আরও খবর :  কালীপুজোয় ফানুস ওড়ানো নিয়ে সতর্কবার্তা, দুর্ঘটনা এড়াতে নিয়ম মানার নির্দেশ

বৃহস্পতিবার সকালে দক্ষিণ আন্দামান সাগরের উপরে এই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। সেটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ অঞ্চলটি আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবারের মধ্যে শক্তি বাড়িয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে সেটি।

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টি হয়েছে। কলকাতা-সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হয়েছে। শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বিশেষ সতর্কতা জারি করা হয়নি। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। উত্তরবঙ্গেও আপাতত দুর্যোগের আশঙ্কা রয়েছে। একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে দিনের পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। তার পরের দু’দিনে আবার ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা।

Latest News

এক নির্দেশিকায় রাজ্য পুলিশের ৫০ থানায় রদবদল, বদলি হলেন একাধিক আইসি

ওয়েব ডেস্ক :একাধিক থানার দায়িত্বে এবার নতুন আধিকারিক। রাজ্য পুলিশের বুধবারের নির্দেশিকায় ৫০টি থানার আইসি পদে রদবদলের কথা জানানো...

More Articles Like This