তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে মামলা, ঋতব্রত গোষ্ঠীকে ১০ দিন সময় দিল সুপ্রিম কোর্ট

Must Read

ওয়েব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীকের মালিকানা নিয়ে আইনি লড়াইয়ে নতুন মোড়। হলফনামা জমা দেওয়ার জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banrjee) গোষ্ঠীকে আরও ১০ দিন সময় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। একই সঙ্গে ওই গোষ্ঠীর বক্তব্য জমা পড়ার পর পাল্টা হলফনামা দেওয়ার সুযোগ পাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীও। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

সোমবারই ছিল দুই গোষ্ঠীর হলফনামা জমা দেওয়ার নির্ধারিত শেষ দিন। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর তরফে নতুন করে আরও দু’সপ্তাহ সময় চাওয়া হয়। আদালত সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ দিন অতিরিক্ত সময় মঞ্জুর করে। এই সিদ্ধান্তের বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, এক পক্ষকে অতিরিক্ত সময় দেওয়া হলে অন্য পক্ষকেও পাল্টা বক্তব্য জানানোর সুযোগ দিতে হবে। সেই আবেদনও গ্রহণ করেছে শীর্ষ আদালত।

আদালতের নির্দেশ অনুযায়ী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী তাদের বক্তব্য জমা দেওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী চাইলে পাল্টা হলফনামা পেশ করতে পারবে।

আরও খবর : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, অর্ণবের প্রভাবে একাধিক রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস

গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট দুই গোষ্ঠীকে চার সপ্তাহের মধ্যে নিজেদের বক্তব্য জানিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। পাশাপাশি, তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীকের মালিকানা নিয়ে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই সোমবার ছিল হলফনামা জমার শেষ দিন।

এদিকে, হলফনামা জমার সময়সীমা শেষ হওয়ার আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর তরফে অভিযোগ করা হয়, তাদের বিধায়ক ও সমর্থকদের বক্তব্য সংক্রান্ত নথি ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় ছিনতাইয়ের চেষ্টা হয়েছিল। আগামী ৩০ অক্টোবর নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে দুই গোষ্ঠীর সদস্যদের বৈঠকের কথা রয়েছে। তার আগে সুপ্রিম কোর্টের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তে ঋতব্রত গোষ্ঠী কিছুটা স্বস্তি পেল।

Latest News

সোনিয়ার বইয়ের প্রতিবাদে বালাসাহেবের ছবিই ছিঁড়লেন শাইনা! শিন্ডে শিবিরে অস্বস্তি, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

ওয়েব ডেস্ক : সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) আত্মজীবনী ‘বিলংগিং’ ঘিরে প্রতিবাদ জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন একনাথ শিন্ডের শিবসেনা নেত্রী...

More Articles Like This