35 C
Kolkata

জুনের প্রথমেই দাম বাড়ল গ্যাস সিলিন্ডারের, এখন কত টাকা?

Must Read

ওয়েব ডেস্ক : পাঁচ রাজ্যে ভোট মেটার পর সমস্যা বেড়েই চলেছে। জুন মাসের শুরুতে ফের বাড়ল গ্যাসের দাম (Gas Price)। এবার বাণিজ্যিক গ্যাসের দাম (Commercial Gas Price) সিলিন্ডার প্রতি বাড়ল ৫৩ টাকা ৫০ পয়সা। বলে রাখা দরকার, মে মাসের শুরুতে গ্যাসের দাম বেড়েছিল প্রায় হাজার টাকা। জুনের শুরুতে তা আবার বেড়ে গেল।

এই দাম বাড়ার ফলে কলকাতায় (Kolkata) ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩২৫৫ টাকা ৫০ বয়সা। সোমবার থেকেই এই দাম কার্যকর হয়েছে। তবে কমারশিয়াল গ্যাসের দাম বাড়লেও, গেরস্থালির ১৪ কেজি সিলিন্ডারের দাম বাড়েনি। পেট্রোলিয়াম মন্ত্রক দাবি করেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব যাতে ভারতের বাজারে না পড়ে সেই কারণেই সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও খবর : লোকভবনে শুরু মন্ত্রীদের শপথ, শুভেন্দু মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন ৩৫ নতুন বিধায়ক

বলে রাখা দরকার গত কয়েকমাস ধরেই বাণিজ্যিক গ্যাসের দাম (Commercial Gas Price) বাড়ছে। গত জানুয়ারি মাসের শুরুতে কমারশিয়াল গ্যাসের দাম বেড়েছিল ১১১ টাকা। ফেব্রুয়ারি তা বেড়েছিল ৪৯ টাকা। মার্চে বেড়েছিল ৩১ টাকা। এপ্রিলে ২৩১ টাকা বাড়ানো হয়েছিল। মে মাসে একধাক্কায় বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয়েছিল ৯৯৩ টাকা। তার পর জুনের শুরুতেই তা আবার ৫৩ টাকা বাড়ল।

মূলত, হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয়। তবে এই দাম বাড়ার ফলে হোটেল, রেস্তরাঁ খরচ বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে বিশ্বের বর্তমান পরিস্থিতিতে তেলের দাম বেড়েছে অনেকটাই। এবার তার প্রভাব পড়েছে বাণিজ্যিক গ্যাসে।

দেখুন অন্য খবর :

Latest News

হামলার অভিযোগে স্পিকারের দ্বারস্থ হচ্ছেন অভিষেক

কলকাতা: সোনারপুরে বিক্ষোভ ও হামলার অভিযোগের জেরে এবার বড় পদক্ষেপ নিতে চলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড...

More Articles Like This