নতুন শিক্ষকদের রাজনীতিতে ‘না’, ভোটে লড়তেও পারবেন না! বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

Must Read

ওয়েব ডেস্ক : শিক্ষক নিয়োগে নতুন শর্ত চালু করল রাজ্য সরকার। এবার থেকে নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকারা প্রত্যক্ষ রাজনীতিতে অংশ নিতে পারবেন না। এমনকি পুরসভা, কর্পোরেশন, বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনেও প্রার্থী হতে পারবেন না তাঁরা। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সরকারি স্কুলের পাশাপাশি সরকার-পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে।

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, শিক্ষার মান ফিরিয়ে আনার লক্ষ্যেই নিয়োগের ক্ষেত্রে এই নতুন শর্ত যুক্ত করা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়াতেও তা অন্তর্ভুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, অন্য রাজ্যে শিক্ষকদের প্রত্যক্ষ রাজনীতিতে যুক্ত থাকার সুযোগ নেই। পশ্চিমবঙ্গেও এবার থেকে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকরা সেই সুযোগ পাবেন না।

আরও খবর :  গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন

তবে বর্তমানে যেসব শিক্ষক-শিক্ষিকা রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম তাঁদের বিদ্যমান অধিকার খর্ব করবে না বলে জানিয়েছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, নতুন নির্দেশ কার্যকর হওয়ার পর যাঁরা শিক্ষক হিসেবে নিযুক্ত হবেন, তাঁদের জন্যই এই বিধিনিষেধ প্রযোজ্য হবে। রাজ্যে পালাবদলের পর মোট ৬০ হাজার নতুন নিয়োগে অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

Latest News

সোনিয়ার বইয়ের প্রতিবাদে বালাসাহেবের ছবিই ছিঁড়লেন শাইনা! শিন্ডে শিবিরে অস্বস্তি, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

ওয়েব ডেস্ক : সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) আত্মজীবনী ‘বিলংগিং’ ঘিরে প্রতিবাদ জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন একনাথ শিন্ডের শিবসেনা নেত্রী...

More Articles Like This