30 C
Kolkata

রাজ্যে জরায়ু ক্যানসারের টিকাকরণ চালু নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দু অধিকারীর

Must Read

ওয়েব ডেস্ক : দেশে বাড়ছে জরায়ুমুখ ক্যানসার (Cervical cancer) আক্রান্তের সংখ্যা। এ নিয়ে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার (Central Goivernment)। এই রোগ রুখতে বাংলায় এবার চালু হতে চলেছে বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি (Immunization program)। শনিবার এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান আগামী ৩০ মে থেকে এই কর্মসুচী শুরু হবে। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যে পাঠানো হচ্ছে ৭ লক্ষ টিকা। আর এই কর্মসূচি শুরু হবে বিধানননগর মহকুমা হাসপাতাল থেকে। তবে প্রশ্ন হচ্ছে, কারা এই টিকা নিতে পারবেন?

মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন, এই টিকা ১৪ থেকে ১৫ বছরের ঊর্ধ্বে যে কোনও কিশোরী টিকা নিতে পারবে। এছাড়া জনৌষধি কেন্দ্র (Janausdhi Center) বাড়ানোর কথাও জানানো হয়েছে। বাংলায় বর্তমানে জনৌষধি কেন্দ্র রয়েছে ১১৭টি। তা বাড়িয়ে এবার ৪৫৯টি করা হবে বলে ঘোষণা করেছেন শুভেন্দু। এই ওষুধে ৫০-৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এর পাশাপাশি ন্যাশনাল হেলথ মিশনের জন্য ২ হাজার ১০৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। তার মধ্যে ৫০০ কোটি টাকা শনিবার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও খবর : জি টি রোডে ‘রিকভারি এজেন্ট’-দের দাদাগির, বাইক কেড়ে নেওয়ার চেষ্টায় চাঞ্চল্য উত্তরপাড়ায়

মূলত, মহিলারা যে যে ক্যানসারে (Cervical cancer) আক্রান্ত হন তার মধ্যে জরায়ুমুখ ক্যানসার হল অন্যতম। এর জেরে প্রতি বছর বিশ্বে মৃত্যু হয় লক্ষ লক্ষ মানুষের। ভারতে প্রতি লাখে ১৪ জন এই ক্যানসারের চিকিৎসা করাতে হাসপাতালে আসেন। এদিকে প্রতি লাখে মৃত্যু হচ্ছে ৯ জনের। তাই এটিকে রুখতে টিকাকরণের উপর জোর দিচ্ছে কেন্দ্র।

বলে রাখা দরকার এই ক্যানসারের (Cervical cancer) জন্য দায়ী থাকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই রোগ অতিরিক্ত মেদ, ধূমপান ও মদ্যপান কারণে হতে পারে। এছড়া ,যাঁদের একাধিক যৌনসঙ্গী তাদের মধ্যে ঝুঁকি বেশি। এর মাধ্যমে শরীরে ভাইরাস প্রবেশ করতে পারে। মূলত, রাজ্যে মহিলাদের মধ্যে অনেক বেশি মাত্রায় এই ধরনের সমস্যা এড়িয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। আর এ নিয়ে চিকিৎসকরা সাবধান হওয়ার কথা বলেছেন। আর এই রোগ প্রতিরোধ করতে এবার টিকাকরণ কর্মসূচি চালু হতে চলেছে রাজ্যে।

দেখুন অন্য খবর :

Latest News

অন্নপূর্ণা যোজনার পোর্টাল কী চালু হয়েছে? কী বললেন মন্ত্রী অগ্নিমিত্রা

ওয়েব ডেস্ক : নতুন আবেদনকারীদের জন্য অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) পোর্টাল কী চালু হয়েছে? এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে...

More Articles Like This