Forbidden

You don't have permission to access th1s resource.

‘আপনাদের শুভেন্দু আপনাদের কাছেই আছে, থাকবে,’ নন্দীগ্রামের আসন ছেড়েও বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর - KolkataTV
31.1 C
Kolkata

‘আপনাদের শুভেন্দু আপনাদের কাছেই আছে, থাকবে,’ নন্দীগ্রামের আসন ছেড়েও বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

Must Read

পূর্ব মেদিনীপুর: রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর নিজের রাজনৈতিক ঘাঁটি নন্দীগ্রামে (Nandigram) প্রথমবার জনসভা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবারের এই সভাকে ঘিরে ছিল বিশেষ রাজনৈতিক তাৎপর্য। কারণ, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও জয়ী হয়েছিলেন শুভেন্দু। সংবিধানের নিয়ম মেনে শেষ পর্যন্ত নন্দীগ্রাম আসন ছেড়ে দেন তিনি। আর সেই সিদ্ধান্তের পর থেকেই এলাকার একাংশের মধ্যে তৈরি হয়েছিল উদ্বেগ।

তবে সভামঞ্চ থেকে বিজেপি (BJP) কর্মী-সমর্থক সর্বপোরি ভোটারদের সেই উদ্বেগ দূর করারই চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী। রবিবার নন্দীগ্রামের সভামঞ্চ থেকে শুভেন্দু বলেন, “আমি সংবিধানের নিয়ম মেনে একটি আসন রেখে আরেকটি ছেড়েছি। কিন্তু আপনারা বিচলিত হবেন না। আপনাদের শুভেন্দু আপনাদের কাছেই আছে, থাকবে। ২০০৩ সাল থেকে যেভাবে আমাকে পেয়েছেন, আজও সেভাবেই পাবেন।”

আরও পড়ুন: ‘তৃণমূলের হার-বার মডেল’! ফলতায় বিজেপির জয় নিশ্চিত হতেই কটাক্ষ শুভেন্দু’র

এদিনের সভায় বারবার উঠে আসে নন্দীগ্রামের সঙ্গে তাঁর দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ। শুভেন্দু বলেন, “২০০৬ সালের আন্দোলনের সময় থেকে আপনাদের সঙ্গে আছি। তখন আমি দক্ষিণ কাঁথির বিধায়ক ছিলাম। ২০০৯ সালে ফিরোজা বিবি উপনির্বাচনে জিতেছিলেন, তখনও আমি এমএলএ ছিলাম না। ২০২১ সালে আপনারা আমাকে এখান থেকে জিতিয়েছেন। সেই ঋণ আমি শোধ করব।”

তিনি আরও দাবি করেন, নন্দীগ্রাম থেকেই বিজেপির উত্থান শুরু হয়েছিল। তাঁর কথায়, “নন্দীগ্রামে বিজেপি বীজ থেকে বটবৃক্ষ হয়ে জয়ের শিখরে পৌঁছেছে। এখান থেকে তৃণমূল মূলসমেত উপড়ে গিয়েছে।” এলাকার উন্নয়ন ও জনসংযোগ বজায় রাখার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমার পার্টি অফিস থেকে আগে আপনারা যে পরিষেবা পেতেন, এখনও পাবেন। আমার কোনও পরিবর্তন আপনাদের চোখে পড়বে না। ঝড়, বৃষ্টি, শৈত্যপ্রবাহ— সব সময় আমি পাশে ছিলাম, আছি, থাকব।”

দেখুন আরও খবর:

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This