35 C
Kolkata

লোকভবনে শুরু মন্ত্রীদের শপথ, শুভেন্দু মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন ৩৫ নতুন বিধায়ক

Must Read

কলকাতা: পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি (BJP) সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের আনুষ্ঠানিক সূচনা হল সোমবার। লোকভবনে (Lok Bhawan) রাজ্যপাল আরএন রবি-র (RN Ravi) উপস্থিতিতে শুরু হয়েছে নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র (Suvendu Adhikari) উপস্থিতিতে মোট ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নিচ্ছেন। এর ফলে রাজ্য মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪১।

বন্দেমাতরম ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন মুখ্যসচিব মনোজ অগ্রবাল। শপথগ্রহণ অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, মন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ দলের শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন: অভিষেককে তলবের আগেই সিট গঠন সিআইডির, সই-কেলেঙ্কারি তদন্তে বাড়ছে তৎপরতা

মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তাপস রায়, মনোজ ওরাওঁ, অর্জুন সিংহ, গৌরীশঙ্কর ঘোষ, দীপক বর্মন, অরূপ কুমার দাস, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, শঙ্কর ঘোষ, দুধকুমার মণ্ডল-সহ একাধিক নেতা।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন মালতি রাভা রায়, রাজেশ মাহাতো এবং ইন্দ্রনীল খাঁ। অন্যদিকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন অশোক দিন্ডা, শান্তনু প্রামাণিক, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, কালিতা মাজি, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা-সহ আরও অনেকে।

লোকভবনে শপথ নিতে আসা অধিকাংশ নেতাকেই দেখা গিয়েছে ধুতি-পাঞ্জাবি বা ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে। অনেকেই পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তবে কার হাতে কোন দফতরের দায়িত্ব যাবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে প্রথম দফায় শপথ নিয়েছিলেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। তাঁদের দফতর বণ্টনও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

রাজনৈতিক মহলের নজর এখন নতুন মন্ত্রীদের দায়িত্ব বণ্টনের দিকে। সূত্রের খবর, শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পর নতুন মন্ত্রীরা সরাসরি নবান্নে যাবেন। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দফতর বণ্টনের বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করায় প্রশাসনিক কাজকর্মে গতি আসবে বলে আশা করছে শাসক শিবির।

Latest News

সই-কাণ্ডে নতুন মোড়, অভিযোগ করেছিলেন তৃণমূলের দুই বিধায়কই! জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা: সই-বিতর্ক নিয়ে প্রকাশ্যে বড় তথ্য। এবার সেই তথ্য প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার তৃণমূলের (TMC)...

More Articles Like This