রামলীলা ময়দানে বিরোধীদের মহাসমাবেশ, বিরোধীদের সঙ্গে নিয়ে মিছিলের সূচনা করলেন রাহুল গান্ধী

Must Read

ওয়েব ডেস্ক : বিরোধীদের সঙ্গে নিয়ে দিল্লিতে ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ মিছিলের সূচনা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর সঙ্গে পদযাত্রায় অংশ নিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিরোধী দলের নেতা।

সমাবেশের জন্য রামলীলা ময়দানে (Ramlila Maidan Rally) তৈরি করা হয়েছে দুটি মঞ্চ। মূল মঞ্চে বক্তব্য রাখবেন বিরোধী জোটের শীর্ষ নেতারা। অন্য মঞ্চটি রাখা হয়েছে অন্যান্য নেতাদের জন্য। প্রধান মঞ্চের উপরে তৈরি হয়েছে বড় ত্রিবর্ণরঞ্জিত ছাউনি। বিশিষ্ট ও আমন্ত্রিত নেতাদের প্রবেশের জন্য নির্দিষ্ট করা হয়েছে ১ নম্বর গেট। পাশাপাশি সাধারণ সমর্থকদের প্রবেশের জন্য রাখা হয়েছে আরও পাঁচটি গেট। আয়োজকদের দাবি, সমাবেশে বিপুল সংখ্যক মানুষের জমায়েত হবে। সেই কথা মাথায় রেখেই মঞ্চ, প্রবেশপথ এবং অন্যান্য পরিকাঠামোর ব্যবস্থা করা হয়েছে।

আরও খবর :  রামলীলা ময়দানের সমাবেশের আগে রাহুলকে তীব্র আক্রমণ নাড্ডার

রামলীলা ময়দানের মোট ধারণক্ষমতা আনুমানিক এক থেকে দেড় লক্ষ। তবে এই হিসাবের মধ্যে গাড়ি রাখার জন্য নির্দিষ্ট জায়গাও রয়েছে। আয়োজকদের দাবি, সমাবেশে কয়েক লক্ষ মানুষের উপস্থিতি হতে পারে। ফলে প্রত্যাশিত ভিড় সামলানোই প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। নিরাপত্তার পাশাপাশি প্রবেশ ও বেরোনোর পথ নিয়ন্ত্রণ, বিশিষ্ট নেতাদের যাতায়াত এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মিছিল ও সমাবেশের জেরে মধ্য দিল্লির যান চলাচলেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। মিন্টো রোড থেকে কনট প্লেস হয়ে রামলীলা ময়দানের পথে দুপুরে বিরোধী নেতাদের পদযাত্রা ঘিরে আশপাশের রাস্তায় যানবাহনের চাপ বাড়তে পারে। সেই পরিস্থিতি সামাল দিতে ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে একাধিক রাস্তায় যান ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিশিষ্ট নেতাদের গাড়ির কনভয় এবং মিছিলে অংশ নেওয়া মানুষের চলাচল—দুইয়ের মধ্যে সমন্বয় রেখেই যান নিয়ন্ত্রণের পরিকল্পনা করেছে প্রশাসন।

Latest News

সোনিয়ার বইয়ের প্রতিবাদে বালাসাহেবের ছবিই ছিঁড়লেন শাইনা! শিন্ডে শিবিরে অস্বস্তি, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

ওয়েব ডেস্ক : সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) আত্মজীবনী ‘বিলংগিং’ ঘিরে প্রতিবাদ জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন একনাথ শিন্ডের শিবসেনা নেত্রী...

More Articles Like This