রাহুল গান্ধীর কনভয়ে দুর্ঘটনা, অ্যাম্বুল্যান্সের সঙ্গে ধাক্কা পাঁচ গাড়ির, আহত একাধিক

Must Read

ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশের (Uttarpradesh) পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) কনভয়ের পাঁচটি গাড়ি। একটি অ্যাম্বুল্যান্সের সঙ্গে ওই গাড়িগুলির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কংগ্রেস কর্মী এবং নিরাপত্তারক্ষীরাও রয়েছেন বলে খবর। তবে রাহুল গান্ধী নিরাপদ আছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে হালিয়াপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, কনভয়ের পিছনের দিকে থাকা পাঁচটি গাড়ি এই দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর একটি স্করপিও গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক্সপ্রেসওয়ের ডান দিকের দ্রুতগতির লেনে ছিল অ্যাম্বুল্যান্সটি। অন্য লেনগুলিতেও একাধিক গাড়ি কাছাকাছি অবস্থানে চলছিল।

আরও খবর :  হায়দরাবাদে দুর্গাপ্রতিমার শোভাযাত্রা লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ! চাঞ্চল্য

সোমবার সকালে লখনউ বিমানবন্দরে নামেন রাহুল গান্ধী। সেখান থেকে তাঁর কনভয় সুলতানপুরের উদ্দেশে রওনা দেয়। লখনউ থেকে সুলতানপুরের দূরত্ব প্রায় ১৩৫ কিলোমিটার। গন্তব্যে পৌঁছনোর প্রায় ৩৫ কিলোমিটার আগে দুর্ঘটনাটি ঘটে।

সুলতানপুরের একটি বিশেষ সাংসদ-বিধায়ক আদালতে মানহানির মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল রাহুল গান্ধীর। বিজেপির তৎকালীন সভাপতি অমিত শাহকে নিয়ে কথিত আপত্তিকর মন্তব্যের অভিযোগে ২০১৮ সালে এই মামলা দায়ের হয়। ওই বছরের ৪ অগস্ট বিজেপি নেতা বিজয় মিশ্র অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে বেঙ্গালুরুতে একটি নির্বাচনী সভায় অমিত শাহকে নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী।

Latest News

ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! সেতু থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৪, আহত ২০

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডের গুলার বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনা। সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস।...

More Articles Like This