SIR-এর খসড়া ভোটার তালিকায় নাম বাদ? ফর্ম ৬ জমা দিতে পারবেন পুরনো ভোটাররাও, বড় ঘোষণা কমিশনের

Must Read

ওয়েব ডেস্ক : বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নাম নেই? তাহলে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম ৬ জমা দিতে পারবেন আগেও ভোটার হিসেবে নথিভুক্ত ব্যক্তিরা। মঙ্গলবার এই বিষয়ে স্পষ্ট বার্তা দিল নির্বাচন কমিশন (Election Commission)। আগে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও নতুন খসড়া তালিকায় নাম বাদ পড়লে ফর্ম ৬ জমা দেওয়া যাবে না, এমন কোনও বাধ্যবাধকতা নেই বলে জানিয়ে দিয়েছে কমিশন।

ফর্ম ৬ নিয়ে কেন তৈরি হয়েছিল সংশয়?

ফর্ম ৬-এ আবেদনকারীকে জানাতে হয়, তিনি প্রথমবারের মতো ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন করছেন। সেই কারণেই এসআইআর-এর খসড়া তালিকা থেকে নাম বাদ পড়া পুরনো ভোটারদের একাংশের মধ্যে আইনি জটিলতার আশঙ্কা তৈরি হয়েছিল। তাঁদের প্রশ্ন ছিল, আগে ভোটার হিসেবে নাম নথিভুক্ত থাকা সত্ত্বেও প্রথমবার নাম তোলার জন্য ফর্ম জমা দিলে তা মিথ্যা তথ্য দেওয়া হিসেবে গণ্য হবে কি না।

এই পরিস্থিতিতে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি পাঠিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (Election Commission)। কমিশনের বক্তব্য, এসআইআর প্রক্রিয়ায় আগের তালিকা থেকে নাম বাদ পড়লেও ফর্ম ৬ জমা দিয়ে নতুন করে অন্তর্ভুক্তির আবেদন করা যাবে। এক্ষেত্রে ‘ফর্ম ৬’ জমা দেওয়া মানেই কোনও মিথ্যা ঘোষণা করা নয়।

আরও খবর :  এভারেস্টের পথে নামার সময় মাঝআকাশে সংঘর্ষ দুই কপ্টারের! ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত বিদেশি পর্যটক

কোন পরিস্থিতিতে হতে পারে আইনি পদক্ষেপ?

জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ৩১ নম্বর ধারায় মিথ্যা তথ্য দেওয়ার ক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে। তবে কমিশন স্পষ্ট করেছে, আগে ভোটার তালিকায় নাম থাকা কোনও ব্যক্তি এসআইআর চলাকালীন বা তার পরে ফর্ম ৬ জমা দিলেই তাঁর বিরুদ্ধে এই ধারায় ব্যবস্থা নেওয়া যাবে না।

কমিশনের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তি অন্য কোনও নির্বাচনী এলাকায় ইতিমধ্যে ভোটার হিসেবে নথিভুক্ত থাকলে অথবা বেআইনি কিংবা মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ থাকলে তবেই আইনি পদক্ষেপের প্রশ্ন উঠতে পারে। শুধুমাত্র পুরনো ভোটার হওয়ার কারণে সংশ্লিষ্ট ব্যক্তিকে অভিযুক্ত করা যাবে না। এ প্রসঙ্গে ১৪ অক্টোবরের দিল্লি হাইকোর্টের একটি রায়ের কথাও উল্লেখ করেছে নির্বাচন কমিশন। কমিশনের মতে, আগে ভোটার হিসেবে নথিভুক্ত থাকলে ফর্ম ৬ জমা দেওয়ার ক্ষেত্রে মিথ্যা ঘোষণার অভিযোগে জড়িয়ে পড়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা সঠিক নয়।

Latest News

সোনিয়ার বইয়ের প্রতিবাদে বালাসাহেবের ছবিই ছিঁড়লেন শাইনা! শিন্ডে শিবিরে অস্বস্তি, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

ওয়েব ডেস্ক : সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) আত্মজীবনী ‘বিলংগিং’ ঘিরে প্রতিবাদ জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন একনাথ শিন্ডের শিবসেনা নেত্রী...

More Articles Like This