33.9 C
Kolkata

মোদির ঝালমুড়ি খাওয়া নিয়ে উত্তরপাড়া থেকে তীব্র কটাক্ষ মমতার

Must Read

ওয়েবডেস্ক-  দ্বিতীয় দফার ভোট (Second Phase) ২৯ এপ্রিল (29 April) । আজ গতকাল বন্দর এলাকায় ভোট প্রচারের পর আজ উত্তরপাড়া (Uttarpara) থেকে মোদি সরকারকে (Modi Government) একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিন মমতা মোদির ঝালমুড়ি খাওয়া থেকে হুগলিতে নৌকা বিহার ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঙ্গে ইডি, ইনকাম ট্যাক্স নিয়ে তুলোধনা করেন তিনি। মমতার তীব্র আক্রমণ শানিয়ে বলেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, ওদের লোক নেই। ট্রেনে-বাসে করে লোক ঢুকেছিল। ভবানীপুরেও কাল বাস ঢুকেছিল। আমরা ভাল করে মিষ্টি খাইয়েছি। বলেছি আবার খাওয়াব। যা যা চায়, তাই খাওয়াব। বিজেপি জমানায় বাইরে থেকে লোক আনা হয়। জনসভায় ট্রেনে করে লোক নিয়ে আসে। এই বাংলার কেউ ওদের জনসভায় থাকে না। বিজেপি ক্ষেপে গেছে, সাথে ইডি ইনকাম ট্যাক্স।

এদিন উত্তরপাড়া থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী ঝাল মুড়ি খাওয়া নিয়ে তীব্র কটাক্ষ করে বলেন, এখন নয় আসল ঝাল লাগবে ৪ তারিখ। তৃণমূল নেত্রীর তীব্র হুঙ্কার, গ্যাসের আকাল। কৃষকদের আত্মহত্যা বেড়ে গেছে। বিজেপি একটা হল্লা বাহিনী। প্রধানমন্ত্রীকে তীব্র সমালোচনা করে বলেন, জ্যান্ত অবস্থায় স্টেডিয়াম? গঙ্গা বিহার নিয়ে মোদিকে কটাক্ষ আমাদের এখানে নদী পরিষ্কার তাই এখানে বেরনো যায়।
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মমতার কটাক্ষ, ‘‘শুধু একটা রাজ্যে এ সব করছো। ভাণ্ডার সারা দেশে করো না কেন। বাজেটে তো নেই। এখানে এসে ভান্ডার দেওয়ার কথা মনে পড়েছে। বুদ্ধির গোড়ায় একটু ধোঁয়ার প্রয়োজন।

আরও পড়ুন-  বিজেপির প্রচারে এবার কলকাতায় রাঘব চড্ডা?

‘শুনুন যাদের অন্নপূর্ণা ফর্ম বিলি করেছিল, বাঁকুড়ায় জঙ্গলমহলে সেই ফর্ম ভোটের পর গড়াগড়ি খাচ্ছে। আমরা এ সব করি না। যেটা বলি সেটা করে দেখাই। পেট্রলের দাম কমানোর উদ্যোগ নেন না প্রধানমন্ত্রী। ইলেকশন চলে গেলে দেখবেন আবার দাম বাড়বে। পরিযায়ী শ্রমিকদের বলেছে, গীতা-কোরান ছুঁয়ে প্রতিজ্ঞা করো, বিজেপিকে ভোট দেবে। ট্রেনের টাকা দেবে বলেছিল। বাড়ি আসার পর ২ হাজার টাকার স্লিপ ধরিয়ে দিয়েছে।’’

Latest News

‘১৫ বছর থমকে উন্নয়ন’, মমতাকে সম্মান জানিয়েও ক্ষোভ উগড়ে দিলেন রচনা

নয়াদিল্লি: ‘১৫ বছর রাজ্যে থমকে উন্নয়ন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ‘সম্মান’ জানিয়েও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রশংসায় রচনা বন্দ্যোপাধ্যায়...

More Articles Like This