হুগলি: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে ম্যারাথন প্রচারে নেমেছে তৃণমূল (TMC)। এই আবহে আজ দুপুরে উত্তরপাড়ার জোড়াপুকুর মাঠে সেখানের তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকেই দেশের প্রধানমন্ত্রীকে একের পর এক ইস্যুতে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো। বিশেষ করে নরেন্দ্র মোদির (Narendra Modi) নামের স্টেডিয়াম তৈরির বিষয়টিকে তুলে ধরে তোপ দাগেন মমতা।
এদিন উত্তরপাড়ার সভা থেকে মমতা বলেন, “দেশের জন্য কী করেছেন? খেয়েছেন। দেশটাকে শেষ করে দিয়েছে। নিজের নামে জ্যান্ত অবস্থায় স্টেডিয়াম! যেখানে আমরা কাজ করেছি, সেই লোকসভা ভেঙেছে। বিশ্বনাথের মন্দির করতে গিয়ে কতগুলো মন্দির ভেঙেছে। এরা ধর্মের নামে সর্বনাশ করছে। এরা দু’নম্বরি নয়, চার নম্বর।” এর পরেই গান্ধী হত্যার প্রসঙ্গে টেনে তিনি বলেন, “গান্ধীজিকে হত্যার জন্য তিনটে বুলেট চলেছিল। সেই তিনটে বুলেটের জবাব চাই।”
আরও পড়ুন: মমতার থেকে অনুপ্রাণিত থলপতি বিজয়! এবার তৃণমূলের পাশে দাক্ষিণাত্যের তারকা নেতা? দেখুন বড় খবর
শুধু তাই নয়, ‘মিথ্যে প্রতিশ্রুতি’র কথা টেনেও এদিন বিজেপিকে নিশানা করেন মমতা। তিনি বলেন, “দেশে ৪০ শতাংশ বেকারি বেড়েছে। আর বাংলায় ৪০ শতাংশ বেকারি কমেছে। কোথাও যেতে হবে না, আপনি হাওড়া থেকে বর্ধমান একদিন ন্যাশনাল হাইওয়ে ধরে যান। দেখবেন চারদিকে শুধু ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি। হিন্দমোটর কারখানার ৪০ একর জমি নিয়ে আমরা মেট্রো কেচের ফ্যাক্টরি বানিয়েছি। আগামিদিনে অনেক লোকের ওখানে চাকরি হবে। আরও অনেক শিল্প হবে। ছ’টি ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে। লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসছে।”
দেখুন আরও খবর:
