33.9 C
Kolkata

‘কথা কম, কাজ বেশি,’ প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকেই কড়া অবস্থান শুভেন্দুর

Must Read

ওয়েবডেস্ক- সকালে অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠকে (Cabinet Meeting)  কঠোর অবস্থান  নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Cm Shuvendu Adhikari) । এবার থেকে অহেতুক সরকারি টাকায় মোচ্ছব করা বা অপচয় করা যাবে না। রাজ্য সরকারের (State Government)  প্রতিটি ডিপার্টমেন্টের শীর্ষ আধিকারিকদের স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, রাজ্যের মানুষের ট্যাক্সের টাকায় এবার থেকে আর মোচ্ছব করা যাবে না। স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

গতকাল খাদ্য দফতরের ওয়েবসাইট বসে যাওয়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ বা গ্রাহকদের রেশন পেতে অসুবিধা হয়েছে। খাদ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে এই বিষয়ে কারণ ১০ নিয়ে বলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-  কবে থেকে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার? দিন ঘোষণা রাজ্য সরকারের, দেখুন বিগ আপডেট

এ বিষয়ে শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ এসব চলবে না, মানুষের সুযোগ-সুবিধার বিষয়টি সুনিশ্চিত করতে হবে, যদি কখনও এটা প্রমাণিত হয়। যে ইন্টেনশনালি সরকারের মুখ পোড়াতে এই ধরনের কিছু করা হচ্ছে। তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন হবে তৎক্ষণাৎ। অন্যান্য ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিদেরও একইভাবে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অযথা টাকার অপচয় করবেন না। যেখানে দরকার সেখানেই ব্যবহার করুন।

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এই সব শব্দ বলার দরকার নেই। কেন্দ্রীয় প্রকল্পের অর্থ আমরা নিয়ে আসব। অতীতে অনেক ভুল হয়েছে। এই গুলো নিয়ে আপনারা আগে বলতে পারতেন। এখন কথা কম কাজ বেশি হবে। সচিবদের বৈঠকে বলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন মনোজ কুমার আগরওয়ালও।

Latest News

যুদ্ধবিরতির কথা উঠতেই কমছে তেলের দাম! আন্তর্জাতিক বাজারের কী অবস্থা? দেখুন বড় খবর

ওয়েব ডেস্ক: আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির (US-Iran Ceasefire) ইঙ্গিত এবং হরমুজ প্রণালীতে (Strait Of Hormuz) পুনরায় জাহাজ চলাচল...

More Articles Like This