ওয়েব ডেস্ক : কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্টের (Kolkata Chorbagan Durga Puja Stampede Case) ঘটনাকে কেন্দ্র করে তদন্তে কড়া পদক্ষেপ করল কলকাতা পুলিশ (kolkata Police)। এই ঘটনায় গিরিশ পার্ক থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১০৫, ১১০ এবং ৩(৫) ধারায় মণ্ডপের উদ্যোক্তা ও অন্যান্যদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এখনও পর্যন্ত ১৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
ঘটনার পর থেকেই কীভাবে এমন পরিস্থিতি তৈরি হল, ভিড় নিয়ন্ত্রণে কোনও গাফিলতি ছিল কি না এবং নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই দুর্ঘটনায় ১৯ জন প্রাণ হারিয়েছেন। মৃতদের পরিবারপিছু ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং পরিবারের এক সদস্যকে সরকারি গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শিভেন্দু অধিকরী। আহতদের প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে দেওয়ার পাশাপাশি তাঁদের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহনের কথাও জানিয়েছে রাজ্য সরকার।
Kolkata’s Chorbagan Sarbojanin Durga Puja stampede incident | According to Kolkata Police, a suo motu case has been registered at Girish Park Police Station under Sections 105, 110, and 3(5) of the Bharatiya Nyaya Sanhita (BNS) against the organisers and others in connection with the stampede. Fourteen people have been detained and are being questioned.
— ANI (@ANI) October 18, 2026
আরও খবর : ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি দিল্লির আদালতের
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ঘুগের কাছে বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদন জানাবে রাজ্য। প্রস্তাবিত তদন্তকারী দলে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স, সিআইডি-সহ বিভিন্ন সংস্থার আধিকারিকদের রাখার কথা বলা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি প্রত্যক্ষদর্শী ও মৃতদের পরিবারের সদস্যদের বক্তব্যও শোনা হবে। পুজো উদ্যোক্তা বা পুলিশকর্মীদের গাফিলতি প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের নিকটাত্মীয়দের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন বলে জানা গিয়েছে। এবার এই মর্মান্তিক ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ।
