আয়নায় বোমার হুমকি, ফের আতঙ্ক কলকাতা বিমানবন্দরে

Must Read

ওয়েব ডেস্ক : বিমানের টয়লেটের আয়নায় লেখা হুমকি বার্তা। আর তা ঘিরেই নতুন করে চাঞ্চল্য কলকাতা বিমানবন্দরে (Kokata airport)। শনিবার ফুকেট থেকে আসা একটি বিমান অবতরণের পর এই বার্তা নজরে আসে কেবিন ক্রুদের। আয়নায় লেখা ছিল, ‘বম্ব ইনসাইড এয়ারক্রাফ্ট’। অর্থাৎ, বিমানের ভিতরে বোমা রয়েছে বলে দাবি করা হয় ওই বার্তায়।

বিষয়টি জানাজানি হতেই শুরু হয় তৎপরতা। পাইলট ও বিমানবন্দরের নিরাপত্তা আধিকারিকদের খবর দেওয়ার পর বিমানটিকে নির্দিষ্ট আইসোলেশন বে-তে সরিয়ে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের নামিয়ে বিমানের ভিতরে তল্লাশি চালায় সিআইএসএফ, বম্ব স্কোয়াড ও বিমানবন্দর পুলিশ। তবে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

আরও খবর :  হাতে গীতা নিয়ে মুখ্যমন্ত্রীর অপেক্ষায় ৯০ বছরের বৃদ্ধ, দেখা হতেই আবেগে ভাসলেন জ্ঞানেন্দ্র সর্দার

হুমকি বার্তাটি কে লিখল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পিছনে কারও দুষ্টুমি, নাকি পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়ানোর চেষ্টা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযুক্তকে চিহ্নিত করতে যাত্রীদের তালিকা এবং বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

এই ঘটনা একা নয়। শুক্রবার কলকাতা বিমানবন্দরের ২৩ নম্বর গেটের কাছে মহিলা শৌচাগার থেকে বোমা রাখার হুমকি দেওয়া একটি চিরকুট উদ্ধার হয়েছিল। পরপর দু’দিন এমন ঘটনা সামনে আসায় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Latest News

ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! সেতু থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৪, আহত ২০

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডের গুলার বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনা। সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস।...

More Articles Like This