বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

Must Read

ওয়েব ডেস্ক : রাজনীতিতে নতুন ইনিংস শুরু করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। আনুষ্ঠানিকভাবে বিজেপিতে (BJP) যোগ দিলেন তিনি। রাজ্যসভার সাংসদ প্রার্থী হিসেবে রবিবারই তাঁর নাম ঘোষণা করেছে বিজেপি। তার আগেই গেরুয়া শিবিরে যোগ জিলেন তিনি।

বিজেপিতে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান কোয়েল (Koel Mallick)। একইসঙ্গে আগামী দিনে সক্রিয়ভাবে মানুষের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। বাংলার মানুষ যাতে ভালো থাকেন, কর্মসংস্থান বাড়ে এবং শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হয়, সেই বিষয়গুলির উপর জোর দেন অভিনেত্রী। কোয়েল জানান, নতুন দায়িত্ব তাঁর কাছে অত্যন্ত সম্মানের। দেশের মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। বিশেষ করে সমাজের নিম্নবিত্ত মানুষের জন্য আরও ভাবনাচিন্তার প্রয়োজন রয়েছে বলে মনে করেন কোয়েল।

আরও খবর :  ‘বাম বধ’-এর পাল্টা হিটলার! এজেসি বোস রোডে পাশাপাশি দুই ব্যানার, পুজোর মুখে চড়ল রাজনৈতিক পারদ

সোশ্যাল মিডিয়ায় ক্রমবর্ধমান তিক্ততা নিয়েও মুখ খোলেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, কাজের সুযোগের অভাবও অনেক সময় মানুষের মধ্যে হতাশা তৈরি করে। বাংলায় আরও স্কুল তৈরি করা প্রয়োজন বলেও জানান তিনি। তবে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে, তা নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি কোয়েল। অতীতে কাউকে নিয়ে খারাপ মন্তব্য করেননি এবং ভবিষ্যতেও করবেন না বলে স্পষ্ট করেছেন তিনি।

সক্রিয় রাজনীতিতে তাঁকে নিয়মিত দেখা যাবে কি না, সেই প্রশ্নের উত্তরেও মানুষের সেবার কথাই তুলে ধরেন অভিনেত্রী। ছোটবেলায় মায়ের সঙ্গে মিশনারিজ অফ চ্যারিটিতে যাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়ে কোয়েল (Koel Mallick) বলেন, ছোট থেকেই মানুষের পাশে থাকার বিষয়টি তিনি কাছ থেকে দেখেছেন। সমালোচকদের নিয়েও ইতিবাচক বার্তা দিয়েছেন কোয়েল। বিজেপিতে যোগ দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে নানা মন্তব্য হলেও সেসব নিয়ে কোনও ক্ষোভ নেই বলে জানান তিনি। যাঁরা তাঁকে নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন, তাঁদেরও মানসিক সুস্থতা কামনা করেন অভিনেত্রী। এছাড়া এদিনই রাজ্যসভার সাংসদ পদে বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ার কথা কোয়েলের।

Latest News

গোপনীয়তা ভেঙে মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে, এসএসকেএমকে আইনি নোটিস মমতার আইনজীবীর!

ওয়েব ডেস্ক : ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় পায়ে চোট রপেয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বনদ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর পর...

More Articles Like This