গ্রেফতার হুমায়ুন কবীর

Must Read

রেজিনগর: ভোটের দিন সকাল থেকেই পুলিশের বিরুদ্ধে একের পর এক মন্তব্য। সমর্থকদের ‘মুগুর নিয়ে’ রাস্তায় নামার আহ্বান। তার পর বুথে ঢুকে উত্তেজনা তৈরির অভিযোগ। এ বার গ্রেফতার হলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, হুমায়ুন এই উপনির্বাচনের প্রার্থী নন, এমনকি কোনও প্রার্থীর এজেন্টও নন। তাই বুথ এলাকায় তাঁর এ ভাবে ঘোরার অনুমতি নেই।

পুলিশের বক্তব্য অনুযায়ী, ভোট চলাকালীন রেজিনগরের বিভিন্ন এলাকায় হুমায়ুনের উপস্থিতি নিয়ে আপত্তি ওঠে। এর আগে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সমর্থকদের ‘মুগুর নিয়ে’ রাস্তায় নামার বার্তা দিয়েছিলেন তিনি। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। এর পরেই হুমায়ুনকে গ্রেফতার করা হয়। ঠিক কোন ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।

এ দিকে ভোটের দিন নন্দীগ্রামেও একাধিক ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কংগ্রেস সভাপতিকে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভোটে অশান্তি করার অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। যদিও অভিযোগের বিষয়ে তাঁর বা কংগ্রেসের তরফে কোনও বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।

অন্য দিকে, বুথে বুথে ঘুরে ভোট পরিস্থিতি দেখছেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। সোনাচূড়ায় গিয়ে বিক্ষোভের মুখেও পড়েছেন তিনি বলে জানা গিয়েছে। ভোটের দিন বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হওয়ায় নজরদারি বাড়িয়েছে প্রশাসন।

রেজিনগর এবং নন্দীগ্রাম—দুই কেন্দ্রেই উপনির্বাচন ঘিরে সকাল থেকেই রাজনৈতিক উত্তাপ রয়েছে। ভোট শান্তিপূর্ণ রাখতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন রয়েছে। দিনের শেষে পরিস্থিতি কী দাঁড়ায়, সে দিকেই নজর রাজনৈতিক মহলের।

Latest News

সকাল ৯টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়ল নন্দীগ্রাম ও রাজিনগরে?

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগর (Rejinagar) বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে উপনির্বাচনের (Bypoll)...

More Articles Like This