30.5 C
Kolkata

সরকারি অফিসেও এবার ‘ফেস রেকগনিশন বায়োমেট্রিক’! কর্মসংস্কৃতি ফেরাতে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

Must Read

কলকাতা: সরকারি কর্মীদের (Government Employees) অফিসে আসা-যাওয়ার সময় নিয়ন্ত্রণে আনতে এবার চালু হতে চলেছে ‘ফেস রেকগনিশন বায়োমেট্রিক’ (Face Recognition Biometric) হাজিরা ব্যবস্থা। মঙ্গলবার এই সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য প্রশাসন। এর আগে এদিনই রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “প্রতিটা মানুষকে কাজের জন্য দায়বদ্ধ থাকতে হবে। সময়মতো আসতে এবং যেতে হবে। প্রত্যেক সরকারি অফিসে বায়োমেট্রিক থাকবে।” এরপরই সরকারি দফতরগুলিতে হাজিরা সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করার কথা জানানো হয়।

নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৫ জুন থেকে সব দপ্তরের আধিকারিকদের ‘ফেস রেকগনিশন বায়োমেট্রিক’-এর মাধ্যমে হাজিরা দিতে হবে। ধাপে ধাপে ৩১ জুলাইয়ের মধ্যে সমস্ত সরকারি অফিসে এই ব্যবস্থা চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, সকাল ১০টা ১৫ মিনিট থেকে বেলা ১১টার মধ্যে কর্মীদের অফিসে উপস্থিত থাকতে হবে। বেলা ১১টার পরে হাজিরা দিলে তা ‘অনুপস্থিত’ হিসেবে গণ্য করা হবে। একইসঙ্গে অফিস থেকে বেরনোর সময় বায়োমেট্রিক পাঞ্চ না করলে সেটিও অনুপস্থিত হিসেবে ধরা হবে।

আরও পড়ুন: মেয়রের পদ ছাড়ার ইচ্ছেপ্রকাশ ফিরহাদের, মমতার অনুমতি নিয়েই দেবেন ইস্তফা?

সরকার আরও জানিয়েছে, বিকেল ৫টা ১৫ মিনিটের আগে অফিস ত্যাগ করা যাবে না। তার আগে বেরিয়ে গেলে তা ‘আর্লি ডিপারচার’ হিসেবে নথিভুক্ত হবে। কোনও কর্মী যদি এক মাসে তিনদিন দেরিতে অফিসে আসেন বা আগে বেরিয়ে যান, তাহলে তাঁর ক্যাজুয়াল লিভ কেটে নেওয়া হবে। একই দিনে দেরিতে অফিসে ঢোকা এবং আগে বেরিয়ে যাওয়ার ঘটনাতেও সিএল কাটার নিয়ম রাখা হয়েছে।

দেখুন আরও খবর:

Latest News

মরুভূমির রূপ নিল রাজধানী! ৯২ কিমি বেগে ধুলোঝড় দিল্লিতে, জারি লাল সতর্কতা

নয়াদিল্লি: কখনও তীব্র গরম, কখনও দূষণের ধোঁয়াশা, তার মধ্যেই এবার ভয়ংকর ধুলোঝড়ের সাক্ষী থাকল দিল্লি (Delhi)। সোমবার দুপুরে রাজধানীর...

More Articles Like This