১৩ বছর পর নির্বাচন হাওড়া পুরসভায়, কবে? জানালেন মুখ্যমন্ত্রী

Must Read

ওয়েব ডেস্ক : ১৩ বছর পর নির্বাচন হতে চলেছে হাওড়া পুরসভায় (Howrah Municipality)। চলতি বছরেই নির্বাচন হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মূলত, এক দশকের বেশি সময় ধরে ভোট হয়নি হাওড়া পুরসভায়। নেই কোনও পুর বোর্ড। শুধুমাত্র পুরপ্রশাসক বসিয়ে কাজ চলছিল। তবে এবার ভোট হতে চলেছে। সঙ্গে ওয়ার্ডের ডিলিমিটেশনও হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, হাওড়া পুরসভায় কাজ করেন ১৭০০ জন অস্থায়ী কর্মী। তবে কোনও কাজ না করেই বেতন পান ৫০০ কর্মী, তার তদন্ত হবে বলেও জানিয়েছেন শুভেন্দু।

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওয়ার্ডের পুনর্বিন্যাসের কাজ শেষ করার পরেই চলতি বছরের ডিসেম্বরে হাওড়া (Howrah) ও বালি পুরসভায় (Bali Municipality) পুরভোট করিয়ে নেওয়ার চেষ্টা হবে। এছাড়া কয়েকটি লক্ষ্যমাত্রাও ঠিক করা হয়েছে। সেগুলি হল পরিস্রুত পর্যাপ্ত পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা, সাফাই কাড, নিকাশি ব্যবস্থা ঠিক করা ও পুর স্বাস্থ্য পরিষেবা সহ অন্যান্য নাগরিক পরিষেবাগুলি নিশ্চিত করা।

আরও খবর : বিজয় মিছিলে গরহাজির দায়িত্বে থাকা নেতা-কর্মীরা! ভাঙড়ে ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব

মূলত, শেষবার হাওড়া পুরসভায় ভোট (Howrah Municipality) হয়েছিল ২০১৩ সালে। তার পর পুর বোর্ড শেষ হয়েছিল ২০১৮ সালে। কিন্তু এর পর থেকে আর কোনও ভোট হয়নি। পুরপ্রশাসক মণ্ডলী বসিয়ে চলছিল পুরসভার কাজ। বৃহস্পতিবার হাওড়ায় গিয়ে চলতি বছরেই পুরোভোট করার আশ্বাস দিয়েছেন তিনি। শুভেন্দু জানিয়েছেন, নির্বাচন ছাড়া সুষ্ঠুভাবে পুরসভার কাজ করা সম্ভব নয়। আর সব ঠিক থাকলে ডিসেম্বরেই হাওড়া ও বালিতে হবে ভোট।

এছাড়া বেআইনি নির্মাণ, জলাশয় বুঝিয়ে দেওয়া, অন্যান্য যা যা দুর্নীতি হয়েছে তা নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই দুর্নীতির তদন্তে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। যারা কাজ না করেও বেতন নিচ্ছেন পুরসভায়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

রাতভর বৃষ্টিতে ফের বিপর্যয়, বালাসনের স্রোতে ভাসল দুধিয়ার সেতু

ওয়েব ডেস্ক : রাতভর বৃষ্টির পর ফের বিপর্যয়ের ছবি উত্তরবঙ্গে (North Bengal)। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে...

More Articles Like This