37.2 C
Kolkata

কবে পশ্চিমবঙ্গ দিবস পালন করবে রাজ্য? বিরাট ঘোষণা নবান্নের

Must Read

ওয়েব ডেস্ক: রাজ্যে পালাবদলের পর একের পর এক প্রশাসনিক ও প্রতীকী পরিবর্তনের পথে হাঁটছে নতুন বিজেপি (BJP) সরকার। এবার পশ্চিমবঙ্গ দিবস পালনের দিন পরিবর্তনের ঘোষণা করা হল নবান্ন থেকে। বুধবার রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান, এবার থেকে প্রতি বছর ২০ জুন সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস (Paschimbanga Dibas) পালন করা হবে। একইসঙ্গে কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপনের কথাও ঘোষণা করা হয়েছে। আগামী ৬ জুলাই, তাঁর জন্মবার্ষিকীর দিনই মূর্তির জন্য ভূমিপুজো সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখ অর্থাৎ ১৪ এপ্রিল পালন করা হত। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। তবে সেই সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল বঙ্গ বিজেপি। বিজেপির দাবি ছিল, ১৯৪৭ সালের ২০ জুন বঙ্গভঙ্গ রুখে পশ্চিমবঙ্গ গঠনের ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তাই ওই দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত।

আরও পড়ুন: আজই ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

তৃণমূল আমলে বিজেপি পৃথকভাবে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করলেও সরকারিভাবে তা মান্যতা পায়নি। তবে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই এই দিনটিকে সরকারিভাবে পালনের সম্ভাবনা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে বুধবার নবান্ন থেকে সেই জল্পনায় সিলমোহর দেওয়া হল। এদিন আরও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপনের সিদ্ধান্ত রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে, শহরের একটি গুরুত্বপূর্ণ জায়গায় জমি নির্বাচন করে মূর্তি বসানো হবে। আগামী ৬ জুলাই তাঁর জন্মদিনেই ভূমিপুজো সম্পন্ন হবে।

দেখুন আরও খবর:

Latest News

বিধাননগর পুলিশের হাতে আটক তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, কী অভিযোগ?

ওয়েব ডেস্ক : বাড়ি দখলের অভিযোগে আটক তৃণমূল (TMC) নেতা জয়প্রকাশ মজুমদার (Jayaprakash Majumdar)। বুধবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ-বিক্ষোভের...

More Articles Like This